আমতলী পৌরসভা নির্বাচনে বহিরাগতদের আনাগোনা, সহিংসতার আশঙ্কা
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে আমতলী পৌরসভা নির্বাচন। দুপুর ২টার পর থেকেই প্রচার গাড়ীতে উচ্চ শব্দে নানা সুরের নির্বাচনী গান বাজিয়ে পছন্দের প্রার্থীর প্রচার চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পৌরসভার পাড়া মহল্লার ওলি গলি। ভোটারদের ঘরে ঘরে গিয়ে যে যার মত ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। পৌর শহরের ছোট ছোট দোকানগুলোতে বসে চায়ের কাপে লম্বা চুমুক দিতে দিতে পছন্দের প্রার্থীর পক্ষে কথা বলছেন সাধারণ ভোটাররা, করছেন নিজ নিজ প্রার্থীর গুণগান। আমতলী পৌর নির্বাচনের এই আমেজ মলিন হতে পারে বহিরাগতদের কারনে এমনটিই মনে করছেন প্রার্থী ও সাধারণ ভোটাররা। বহিরাগতদের দাপটে ভোটারদের শঙ্কিত থাকতে হয় বলে অভিযোগ করেন আমতলী পৌরসভার মেয়র ও মোবাইল প্রতিকের প্রার্থী মতিয়ার রহমান।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবিরসহ প্রায় অর্ধ শতাধিক বহিরাগতদের আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ওয়াপদা সড়কে অবস্থান করতে দেখা যায়।
মতিয়ার রহমান বলেন, তফসিল ঘোষণার পরে নিয়মনীতি মেনেই আমি আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রতিক বরাদ্দের পরে শান্তিপূর্ণভাবে আমরা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী হ্যাঙ্গার প্রতিকের প্রার্থী নাজমুল আহসান খান নান্নু বরগুনা, পার্শ্ববর্তী চাকামাইয়াসহ বিভিন্ন এলাকার বহিরাগত লোকজন এনে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তিনি রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।
অপর প্রতিদ্বন্দ্বী হ্যাঙ্গার প্রতিকের প্রার্থী নাজমুল আহসান খান নান্নু প্রতিদ্বন্দী প্রার্থীর প্রতি পাল্টা অভিযোগ করে বলেন, আমার ব্যানার হাতে নিয়ে তার নিজের লোকজন দিয়ে এসব করায়। কারা এসব করে এবিষয়ে আমার জানা নেই। আমি সামনের দিনগুলোতে আর কোন আচরণবিধি লঙ্ঘন করবো না।
আমতলী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, বিষয়টি আমরাও শুনেছি, কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের লোকজন নিয়ে একজন প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে তাদেরকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। আমতলী পৌরসভা নির্বাচনের মাঠ পর্যবেক্ষণের জন্য তিনজন ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহনের ৭২ঘন্টা আগে সকল বহিরাগতদের মাকিং করে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হবে।
আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি নাজমুল আহসান নান্নু, জিল্লুর রহমান, নুসরাত জাহান, জহিরুল ইসলাম খোকন, ইফতেকার হাসান, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ ও কামাল হোসেন মেয়র পদে অংশ নিলেও মতিয়ার রহমান ও নাজমুল আহসান খান নান্নু ছাড়া কোন প্রার্থীর প্রচার প্রচারণা দেখতে পাওয়া যায়নি।
এর বাইরেও ৯টি ওয়ার্ডে (পুরুষ) ৩৬ জন কাউন্সিলর পদে প্রার্থী হয়ে লড়ছেন। নারী কাউন্সিল পদে ০৯ জন প্রার্থী হয়ে লড়ছেন। আগামী ০৯ মার্চ পৌর এলাকায় ১৫ হাজার ৮ ’শ ৩৯ ভোটার তাদের ভোটের মাধ্যমে পছন্দের নেতা নির্বাচন করবেন।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
১০ ডিসেম্বর ২০২৫
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
-1.gif)








