গোপালগঞ্জে দুই দিনব্যাপী গঙ্গা পদ্মা আন্তর্জাতিক উৎসব শুরু
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ ও ভারতের মধ্যে মেলবন্ধন তৈরীর করতে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসব। এর আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এমন আয়োজন করায় দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন সংস্কৃতি প্রেমিরা। এ আয়োজন আগামীকাল শনিবার শেষ হবে।
কাঁটা তারের বেড়া দুই দেশকে বিভক্ত করলেও বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সাংস্কৃতি একই সূত্রে গাঁথা। তাই দুই দেশের সাংস্কৃতি চর্চা ও বন্ধন দৃঢ় করতে গোপালগঞ্জে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক উৎসব।
শুক্রবার (০১ মার্চ) দুপুরে শহরের শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ। এ প্রতিযোগিতা বাংলাদেশের ৯০ জন ও ভারতের পশ্চিমবঙ্গের ২০ জন সহ মোট ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এখানে শিল্পীরা নাচ, গান পরিবেশন করে তাদের প্রতিভা উপস্থাপন করবেন।
ভারতের পশ্চিম বঙ্গের নৃত্যমহল একাডেমির কর্ণধর সায়ন্তিকা দত্ত বলেন, ভারত বর্ষ থেকে আমি বাংলাদেশের গোপালগঞ্জে ছুটে এসেছি গঙ্গাঁ-পদ্মা উৎসব করতে। এটি এখন দু’ দেশের মিলন মেলায় পরিনত হয়েছে। আন্তরিকতা দুই দেশের মধ্যে সব সময় ছিল, এখন আমরা একটি মেলবন্ধন তৈরী কারার চেষ্টা করছি। এতে দুই দেশের শিল্পী সংস্থা আরো জাগ্রত হবে।
নৃত্য পরিচালক এম আর ওয়াসিক বলেন, দুই দেশের ভাষা, সাংস্কৃতি, খাদ্যাভ্যাস সবই একই। লালন, রবীন্দ্রনাথ, নজরুল সবই এক আমাদের। বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশগ্রহন করায় দূই দেশের সাংস্কৃতি যেমন এগিয়ে যাবে, তেমনি সম্পর্ক আরো দৃঢ় হবার পশাপাশি কাঁটা তারের দূরত্ব কমে আসবে।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, আমরাও বাঙ্গালী ভারতের পশ্চিমবঙ্গ তারও বাঙ্গালী। তাদের মধ্যে শিল্প সংস্কৃতি অনেক পুরানো। ভারত থেকে যদি কোন দল আসে বা আমাদের কোন দল ভারতে যায় তাহলে তারা আমাদের ভালোটা এবং আমরা তাদের ভালোটা গ্রহন করবো। এতে আমাদের সাংস্কৃতি এগিয়ে যাবে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্রাট হাজরা জানান, এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৯০ জন ও ভারতের পশ্চিমবঙ্গের ২০ জন সহ মোট ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এ জেলার শিল্পীরা যাতে ভারতে সাংস্কৃতি থেকে ভাল কিছু শিখে নিজেদের সাংস্কৃতিকে এগিয়ে নেয়ার পাশাপশি বিশ্বের সমানে তুলে ধরতে পারে সেজন্য এ আয়োজন করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ বলেন, এ আযোজন শুধু সাংস্কৃতি না দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। শুধু ব্যক্তি পয্যায়ে নয় এমন আয়োজনে সারকারি পৃষ্ঠপোষকতা থাকা প্রয়োজন। আগামীতেও এমন আয়োজন করা হবে।
(টিবি/এসপি/মার্চ ০১, ২০২৪)
বাংলাদেশ ও ভারতের মধ্যে মেলবন্ধন তৈরীর করতে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসব। এর আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এমন আয়োজন করায় দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন সংস্কৃতি প্রেমিরা। এ আয়োজন আগামীকাল শনিবার শেষ হবে।
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








