ফরিদপুরে বুয়েট শিক্ষার্থী লামিশা'র দাফন সম্পন্ন
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বুয়েট শিক্ষার্থী লামিশা ইসলামকে তার গ্রামের বাড়ি ফরিদপুরে দাফন করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বাদ জুমা ফরিদপুরের চকবাজার জামে মসজিদে জানাজা শেষে তাকে জেলা শহরের আলীপুর গোরস্থানে দাফন করা হয়। এ সময় নিহতের স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নিহত লামিশা অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম শামীমের মেয়ে। মৃত্যুর আগে বাবার কাছে সাহায্য চেয়ে ফোন করেছিলো লামিশা। কিন্তু তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে চকবাজার মসজিদে অনুষ্ঠিত জানাজায় ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুরের বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তাবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।
এছাড়া ফরিদপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে ছুটে আসেন।
ফরিদপুর শহরের আলীপুর গোরস্থানে লামিশাকে দাফন শেষে পরে অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ এবং ইন্সপেক্টর সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে পিবিআই এর পক্ষ থেকে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে পুলিশের লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লামিসার মরদেহ ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলীর বাড়িতে আনা হয়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নিহত লামিশার চাচা রফিকুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লামিশা বেইলি রোডের সাততলা ভবনের ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকানে যায় বান্ধবীদের সাথে ডিনার করতে। এরপর সে ফোন করে তার বাবাকে আগুন লাগার কথা জানায় এবং তাকে বাঁচাতে সাহায্য কামনা করে।
রফিকুল আরও বলেন, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে তারপর থেকে যতবারই আমরা তার মোবাইলে ফোন করেছি, সেটি বন্ধ পেয়েছি। এরপর রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের রেসক্যু টিম তার মরদেহ উদ্ধার করে।
নিহত লামিশা বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ভিকারুন্নেসা থেকে এসএসসি ও হলিক্রস থেকে এইচএসসি পাশ করেন তিনি। দুই বোনের মধ্যে লামিসা বড়। ছোট বোন রাইসা এ বছর ভিকারুন্নেসা কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
অসুস্থতাজনিত কারণে ২০১৮ সালে মারা গেছেন লামিশার মা আফরিনা মাহমুদ মিতু। এরপর ছোট বোন আর বাবাকে আগলে রাখতেন লামিশা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের সাততলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন। তারা কেহই আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন।
(আরআর/এএস/মার্চ ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








