‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর করিম শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুলে ভর্তির সময় ছাত্র ছাত্রীদের কাছ থেকে ২৫০ টাকা করে 'ভর্তি ফি' নেন। সরকারি স্কুলে টাকা নেয়ার নিয়ম না থাকলেও, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে নগদ টাকা নেন!
স্থানীয় কয়েকজন অভিভাবকের এমন লিখিত অভিযোগের কপি হাতে পাওয়ার পর আজ সকালে বিষয়টির খোঁজ খবর নিতে সরজমিনে স্কুলে যাই। বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে গিয়ে সেখানে ২০/২৫ জন নারী অভিভাবকে স্কুলের প্রধান শিক্ষিকার শাস্তি ও পদত্যাগের দাবিতে একটি মানববন্ধন করতে দেখি। সেই মানববন্ধন কাভার করতে বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিককে মানববন্ধনে দাঁড়ানো নারী অভিভাবকদের বক্তব্য মোবাইলে ধারণ করতেও দেখা গেল।
এক পর্যায়ে আমি স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানার কক্ষে গিয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষিকা বললেন, 'এসব আমার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্রমূলক। আর এসব অপপ্রচারের পেছনে ইন্ধন দিচ্ছে আমারই স্কুলের সহকারী শিক্ষিকা লাকী বেগম।'
আপনি টাকা না নিলে, আপনারই সহকারী শিক্ষক লাকী বেগম কেন আপনার বিরুদ্ধে ইন্ধন দিতে যাবে? এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকা বললেন,'শিক্ষিকা লাকী বেগমের অনেক অনিয়মের বিরুদ্ধে আমি শক্ত কথা বলি, তাই তিনি আমার পেছনে লেগেছেন।'
কিরকম অনিয়ম, বলবেন কি? প্রধান শিক্ষিকা তখন বললেন, 'লাকী বেগম কোচিং বাণিজ্যসহ, বাসায় বই বিক্রীর ব্যবসা করেন। স্কুলের পাশে বাড়ি হওয়ায়, স্কুল চলাকালে দশ মিনিটের কথা বলে তিনি ঘন্টার পর ঘন্টা বাসায় গিয়ে বইয়ের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। এসবের বিরুদ্ধে আমি স্কুলে শক্তভাবে কথা বলি বলেই, তিনি আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালিয়ে আমার ইমেজকে নষ্ট করছেন।’
পরে এসব অভিযোগ নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী বেগমের সাথে কথা বললে, তিনি আমাকে বললেন, 'প্রধান শিক্ষিকা রাজিয়া আত্মরক্ষার জন্য এখন এসব গল্প সাজিয়েছেন। আমার বিরুদ্ধে তিনি যেসব অভিযোগ করেছেন, এসব প্রমাণ করতে পারলে, আমি যেকোন শান্তি মাথায় পেতে নেবো। মূলত প্রধান শিক্ষিকা যে ছাত্র ছাত্রীদের কাছ থেকে ভর্তির জন্য ২৫০ টাকা নেন, সেটি এখন ওপেন সিক্রেট। সবাই সেটি জানেন। তাই নিজেকে বাঁচানোর জন্য এখন আমার বিরুদ্ধে তিনি আবোল তাবোল বলছেন।'
তবে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষিকা কামরুন্নাহার ও খাইরুন্নাহার বিদ্যালয়ের এরকম পরিস্থিতির জন্য স্পষ্টভাবেই প্রধান শিক্ষিকা রাজিয়া ও সহকারী শিক্ষিকা লাকী এ দু'জনকেই দায়ী করলেন।
তাঁরা দুজনেই বললেন, 'প্রধান শিক্ষিকা রাজিয়া ভর্তির সময় যে ছাত্র ছাত্রীর কাছ থেকে নগদ কিছু টাকা নেন সেটি সত্য। এটি লাকী বেগমের সময় আগেও নেয়া হত। তবে সবার কাছ থেকে নেওয়া হয় না। মূলত স্কুলের ছোট খাটো খরচ মিটানোর জন্য কারও কারও কাছ থেকে সামান্য এই টাকাটা নেয়া হয়ে থাকে। এটি লাকী ম্যাডামসহ বিদ্যালয়ের সবাই জানেন। তবে ইদানিং লাকী ম্যাডাম আর প্রধান শিক্ষিকার মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব ও বিরোধ বেড়ে যাওয়ায়, প্রধান শিক্ষিকার টাকা নেয়ার বিষয়টি সামনে চলে আসে। যা আজ মিডিয়ায় পর্যন্ত গড়ায় এবং এখানে মানববন্ধনো হয়েছে।'
মূলত এই দুই নারীর ব্যক্তি দ্বন্দ্বের কারণেই বিদ্যালয়টি আজ এক বিব্রতকর পরিস্থিতির মথ্যে পড়েছে।
এ বিষয়গুলো ম্যানেজিং কমিটিকে জানালেন না কেন? এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকাসহ শিক্ষিকাগণ বললেন, 'ম্যানেজিং কমিটিকে বলবো বলবো করে এখনও আমরা বলতে পারিনি। অথচ এরই মধ্যে বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ হয়ে গেল ‘
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, স্থানীয় কাউন্সিলর গণি চাঁন মকসুদ বললেন, 'বিষয়টি খুবই দু:খজনক। সরকারি স্কুলে ভর্তির টাকা কেন নেয়া হবে? আর বিদ্যালয়ে দুই শিক্ষিকার বিরোধ ও দ্বন্দ্বের জন্য পুরো স্কুলকে কেন খেসারত দিতে হবে? আমিও তো সভাপতি ছিলাম। তখনতো এসব ছিলো না। তাই আমি মনে করি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।'
ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি শাকিল রেজা বললেন, 'আমার পরিস্কার কথা, লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেলে, তিনি রাজিয়া হোন আর লাকী বেগমই হোন, স্কুলের স্বার্থে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।'
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বুলবুল জাহাঙ্গীর সরকার বললেন, 'লিখিত অভিযোগ পেয়েই দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
(জিডি/এসপি/মার্চ ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
১৭ এপ্রিল ২০২৬
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
-1.gif)








