পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের বাসিন্দা ও জেলা বাস মালিক সমিতির সদস্য শাকুর হাওলাদারের প্রতারণা মামলায় ভূয়া সচিবসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ। ২৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ৭ টার দিকে ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার সাচরা গ্রামের ইমাম শাহজাদা সাইফুল ইসলাম (৫০), লালমোহন উপজেলার গজারিয়া এলাকার জসিম হাওলাদার (৩৫) ও আলমগীর হাওলাদার (৪৩)।
এদের মধ্যে ইমাম শাহজাদা সাইফুল ইসলাম বিভিন্ন জায়গায় নিজেকে সচিব বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন এবং অপর দু’জন তার সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। এদের কাছ থেকে নগদ ৪০ হাজার ৫০০ টাকা, একটি পাসপোর্ট, একটি ব্যাংকের চেক বহি, প্রতারনার কাজে ব্যবহৃত একাধিক সীমসহ মোবাইল উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম সংবাদ সম্মেলনে জানান, প্রায় ৬ মাস আগে চক্রের প্রধান হোতা ইমাম শাহজাদা সাইফুল ইসলামের সাথে শাকুর হাওলাদারের সাথে পরিচয় হয়। সাইফুল ইসলাম নিজেকে সরকারের সিনিয়র সহকারি সচিব পরিচয় দেন এবং সচিবালয়ে কর্মরত থাকার কথা জানান। পরবর্তীতে উভয়ের সম্পর্ক কিছুটা গভীর হলে শাকুরের স্ত্রী ও ভাইয়ের স্ত্রীকে সরকারি চাকুরি ও শাকুরকে একটি ট্যাক্স ফ্রি প্রাইভেট কার দেয়ার প্রলোভন দেখিয়ে শাকুরের কাছে ২৮ লাখ টাকা দাবি করেন।
শাকুর এ প্রলোভনের ফাঁদে পড়ে বিভিন্ন সময়ে কয়েকটি ব্যাংকের একাউন্টে ও বিকাশ নম্বরে মোট ২৬ লাখ ৫৭ হাজার ২৮০ টাকা সাইফুলকে দেয়। পরবর্তীতে চাকুরি ও ট্যাক্স ফি প্রাইভেট কার দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকলে শাকুরের সন্দেহ ঘনীভূত হয়।
সর্বশেষ এ বছরের ২৬ জানুয়ারি শাকুর পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকায় কুয়াকাটা মাহসড়কের ওপর বাস মালিকদের স্থাপিত 'সময় নিয়ন্ত্রণ' কাউন্টারে বসে মোবাইলে সাইফুলের কাছে টাকা ফেরত চাইলে সাইফুল টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন এবং শাকুরকে গালমন্দসহ ভয়-ভীতি দেখান।
এ ব্যাপারে শাকুর ২৪ ফ্রেবুয়ারি সাইফুলসহ চারজনকে আসামি করে পটুয়াখালী থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, আসামিরা ধূর্ত প্রকৃতির এবং দেশের বিভিন্ন স্থানে চক্রটি প্রতারনার সাথে সম্পৃক্ত। চক্রের প্রধান হোতা ইমাম শাহজাদা সাইফুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভন্ন থানায় ১১ টি প্রতারনার মামলা রয়েছে।
(এফএম/এএস/মার্চ ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







