পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালীতে দিনভর জেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে ডিসি স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। তোপধ্বনির পর ভোর ৫ টা ৫৬ মিনিটের সময় প্রথম রাস্ট্রের পক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজনিন নাহার লাইজু।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের পক্ষে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধান ও বিভিন্ন সরকারী-বেসরকারী কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সকাল ৮ টায় মরহুম এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও আকাশে বেলুন উঠিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা এমপি নাজনিন নাহার রশীদ লাইজু ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার এবং বিএনসিসির সদস্যরা। সকাল ১০ টায় ডিসি স্কয়ার মঞ্চে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রচার করা হয়।
সকাল সাড়ে ১০টায় ডিসি স্কয়ারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমান্যচিত্র প্রদর্শন, বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় মহিলা ক্রীড়া সংস্থা মাঠে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর মসজিদসমূহে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিকালে শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। বিকাল ৫ টায় এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়।
(এফএম/এএস/মার্চ ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
১০ জুলাই ২০২৬
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
-1.gif)







