কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : দেশের প্রতি ভালোবাসায় ধানের জমিতে চারা দিয়ে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকার আদলে শস্য চিত্র। তার ধানের জমিতে এখন দৃশ্যমান জাতীয় পতাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার শিক্ষক ও কৃষক আবু জাফরের এমন অসাধরণ কাজ করে আলোচনায় এসেছে। শিক্ষক ও কৃষক আবু জাফর সাদিক এর বাড়ি উপজেলার পৌরসভার পূর্ব নাওডাঙ্গা বাকরের হাট এলাকার আবু বকর সিদ্দিক এর পুত্র। বাকরের হাট এলাকার পূর্ব দিকে উলিপুরগামি সড়কের পাশে ধানের জমিতে ধান গাছ দিয়ে তৈরি জাতীয় পতাকা দেখে চোখ আটকে যায় এলাকাবাসী ও পথচারীদের। ধানের চারা দিয়ে জাতীয় পতাকা তৈরি হওয়া দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবু জাফর কৃষি কাজের পাশাপাশি উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জমিতে ধান গাছ দিয়ে তৈরি করা জাতীয় পতাকার চতুর্ভুজের বেশিরভাগ জায়গা জুরে বিরি- ১০২, ১০৪ ও ১০৫ জাতের সবুজ রঙের ধান ১ একর ৩০ শতক জমিতে লাগানো হয়েছে। তার মধ্যে একই জমিতে সড়কের পাশে প্রায় এক শতক জমিতে জাতীয় পতাকার বৃত্ত তৈরি করা হয়েছে জিঙ্ক সমৃদ্ধ বেগুনি রংয়ের ধান গাছ দিয়ে। পতাকার খুঁটিতেও ব্যবহার করা হয়েছে জিঙ্ক সমৃদ্ধ বেগুনি রঙের ধান গাছ। এরপর পতাকার অংশটুকু নজরকাড়া ও দৃশ্যমান রাখতে পুরো জমিতে সবুজ রঙের ধান রোপণ করা হয়েছে। স্বাধীনতার মাসে জাতীয় পতাকা দৃশ্যমান হওয়ায় অনেকেই তা দেখতে আসছেন। ছবি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আবু জাফর সাদিক জানান, আমি শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কৃষি কাজ করেন। দেশের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে মাথায় ভিন্নধর্মী চিন্তা আসে। এখন স্বাধীনতার মাস, বিভিন্ন জন বিভিন্ন ভাবে অনুষ্ঠান করে জাতীয়ভাবে স্বাধীনতা দিবসটি পালন করেন। একজন সফল কৃষক হিসেবে এই মাসটি আমার কাছে মর্যাদাপূর্ণ ও গৌরবের। তাই ধান ক্ষেত জাতীয় পতাকার আদলে ফুটিয়ে তুলতে চেয়েছি। মাঠটি সড়কের পাশে হওয়ায় দূর থেকে দেখে দেশের প্রতি মানুষের মমত্ববোধের জাগ্রত হবে, একটু হলেও হৃদয়ে দোলা দেবে। সে কারণেই জমিতে ধান গাছের চারা দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছি। যা প্রতিদিন অনেক দর্শনার্থীরা দেখতে আসেন। অনেকেই আমার এ চিন্তা চেতনাকে ধন্যবাদও জানাচ্ছেন। দেশ ও জাতীয় পতাকার প্রতি ভালোবাসা প্রকাশেই এই আয়োজন বলে জানান তিনি।
জাতীয় পতাকা দেখতে আসা দর্শনার্থী আমিনুল ইসলাম বলেন, আবু জাফর সাদিক দেশের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে জমিতে ধানের চারা দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। তার এ চিন্তা চেতনাকে আমরা সাদুবাদ জানাই।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন বলেন, একজন কৃষক দেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তার জমিতে জাতীয় পতাকার আদলে শস্য চিত্র ফুটিয়ে তুলে সত্যিই প্রশংসার কাজ করেছেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
(পিএস/এসপি/মার্চ ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
১০ জুলাই ২০২৬
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
-1.gif)







