সাবেক স্বামীকে ব্ল্যাকমেইল, হত্যা করে গুমের হুমকি স্ত্রীর
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে সাইবার নিরাপত্তা আইনে মামলা করায় সাবেক স্বামীকে হত্যা করে গুমের হুমকি দিয়েছেন বেলিনা আক্তার (৩০) এক নারী। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী সাবেক স্বামী খালিদ হাসান।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলার একটি মিডিয়া হাউসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাবেক স্বামী খালিদ হাসান।
খালিদ হাসান উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। অভিযুক্ত বেলিনা মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামের বেলাল হোসেনের কন্যা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালিদ হাসান জানান- প্রেমের পর ২০২১ সালের ২৮ আগস্ট বেলিনার সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিক মেলামেশার সময় অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও গোপনে ধারন করে রাখতো বেলিনা। এক পর্যায়ে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা সহ স্বর্ণের গহনা হাতিয়ে নেয়। এরপর আবার টাকা চাইলে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বেলিনা আমার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এরপর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা (তালাক) দেয় বেলিনা। তালাকের পর ফোন করে আবারো কিছু নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে বেলিনা। এরপর আমি ময়মনসিংহে সাইবার ট্রাইবুন্যাল আদালতে বেলিনা ও তার মা,বাবাকে আসামী করে একটি মামলা দায়ের করি। সেই মামলা তুলে নিতে ফোন করে ও বিভিন্ন লোক দিয়ে নানা ভাবে হুমকি দিচ্ছে বেলিনা।
খালিদ হাসান আরও বলেন, ‘আমি ছিলাম বেলিনার দ্বিতীয় স্বামী। আমাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে প্রায় নগদ ১০ লাখ টাকার মতো হাতিয়ে নিয়েছে। এছাড়া তার বাবার বাড়িতে আমি ঘর, ঘরের আসবাবপত্র করে দিয়েছি। এরপর যখন বেলিনা আরো টাকা চাইছে। তখন আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলিনা আমাকে হত্যার হুমকি দিয়ে আরো টাকা চাই। এখন মামলার পর তিনি ও তার চক্রের সদস্যরা এমনভাবে হুমকি দিচ্ছে যে আমি বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছি না। এ বিষয়ে আমি মাদারগঞ্জ মডেল থানায় একটি জিডি করেছি।
তবে অভিযোগের বিষয়ে জানতে বেলিনার সাথে কথা বলতে মঙ্গলবার দুপুরে কয়েকবার তাঁর মোবাইলে ফোন দেয়া হলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
০৮ জুন ২০২৬
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
-1.gif)







