তাপদাহে নাজেহাল যশোরের জনজীবন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : প্রচন্ড তাপদাহে যশোরের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনের শুরুতে সূর্যের প্রখর উত্তাপে কর্মব্যস্ত মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে দিন পার করছে শ্রমজীবী, দিনমজুর মানুষেরা। তবে, চাকুরিজীবীদেরও ভোগান্তির শেষ নেই। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে ঈদের ছুটি শেষে মানুষের কাজে ফেরার ব্যস্ততায় শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আবার তাপদাহে ভূগর্ভস্থ পানির স্তরের নিচে নেমে গেছে। শহরের অধিকাংশ টিউবওয়েলে সুপীয় খাবার পানি মিলছে না। গরমে স্বস্তির আশায় ঘর থেকে বেরিয়ে গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে শিশু বৃদ্ধ সবাই। গরমে ঠান্ডা ও পানি জাতীয় খাবারের চাহিদা বেড়েছে। অন্যদিকে অতিরিক্ত গরমের ফলে ডায়রিয়াসহ নানাবিধ রোগে অসুস্থ হচ্ছেন মানুষ। বয়স্ক ও শিশুদের ডায়রিয়া ও পানিশূন্যতা রোগ বেশি দেখা যাচ্ছে।
আজ বুধবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কাজের জন্য ঘর থেকে বের হওয়া শ্রমজীবী মানুষেরা প্রচন্ড রোদের তাপে নেজেহাল হয়ে পড়েছে। রিকসা, ইজিবাইক, ভ্যানগাড়ি রাস্তার পাশে রেখেই চালক ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। শহরের গুরুত্বপূর্ণ স্পট যেমন, নিউমার্কেট এলাকা, হাসপাতাল মোড়, দড়াটানা, কোর্ট মোড়, চিত্রার মোড়, মনিহার এলাকাসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে তীব্র যানজট দেখা গেছে। প্রচন্ড রোদের তাপে যানজট বাড়তি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।
এদিন বিকেলে কালেক্টরের চত্ত্বরে দেখা গেছে, গাছের ছায়ায় পরিবার, স্বজন নিয়ে বসে আছেন কর্মব্যস্ত মানুষ। প্রচন্ড রোদের তাপে স্কুল ব্যাগ কাঁধে উদাস দুপুরে নিশ্চুপ ডিসি পুকুরের কোণে বসে আছে বালকেরা। আবার কেউ কেউ গরমে একটু স্বস্তির জন্য ঠান্ডা মাঠা, আনারস, শরবত খেতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে বৈখাশের শুরুতেই প্রচন্ড তাপদাহে চরম বিপাকে যশোরের জনজীবন।
এদিকে যশোরের আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, সকালে ১১ টা নাগাত যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
প্রচন্ড তাপদাহের বিষয়ে মজনু হুসাইন নামে এক তরমুচ বিক্রেতা বলেন, আজ ক দিন খুব গরম পড়তেছে। ফল বেঁচতি বেঁচতি উঠে গাছের নিচে যেয়ে দাঁড়াতি হচ্ছে। খুব গরম! গাঁ, মুখ পুঁড়ে যার মতন কান্ড। একটু গরম সহ্য করি। আমার কড়া পয়সা হোক ফল বেঁচে। গরমে ফলের খুব টান।
মতি মিয়া নামে এক রিকসা চালক বলেন, শহরে রিকসা চালানোর মত নেই। যে গরম পড়ছে তাতে মনে হচ্ছে রাস্তায় আগুন রাখা। পিচ জায়গায় জায়গায় গলে চাকার সাথে উঠে আসছে। সকালে ভোরে বের হলে গরম, রোদ কম থাকে। কিন্তু সে সময় তো ভাড়া হয়না। ভাড়া হয় অফিসের সময়ে। তখন রিকসা চালানোর মত অবস্থা থাকে না। আবার জায়গায় জায়গায় জ্যামে অনেক সময় আটকে থাকতে হয়। যাত্রী রোদে, তাপে কষ্ট পায়। রিকসার হুক নামিয়ে দিয়ে, আমার মাথার উপর ছাতা বেঁধে চালাচ্ছি।
আবুল কাশেম নামে এক পথচারি জানান, কাজের জন্য বাসা থেকে বের হতে হয়েছে। একদিকে খুব গরম। তার উপর লোডশেডিং হচ্ছে। বাজারের ভিতরে কেনা কাটা করাও কষ্ট হয়ে যাচ্ছে।
(এসএ/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








