হামলা মামলার গ্রাম আমতলায় ৩০ বছরের বিরোধ মিটমাট
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : হামলা মামলার গ্রাম আমতলা। কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হামলা পাল্টাপাল্টি মামলা, দিনের বেলায় গোয়ালঘর থেকে গরু লুট, ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান থেকে গাছের চারা কেটে ফেলা, ফিসারির মাছ বিষ দিয়ে নিধন করে ফেলা সহ জোর পূর্বক অন্যের জমি দখল করে নেওয়ার মতো ঘটনা মাথাছাড়া দিয়ে উঠছিলো। ঈদের দিনও নিরাপদে শান্তিতে এবং মনের আনন্দে কেউ ঈদ করতে পারেননি। নারী শিশু ও সাধারণ জনগনের মাঝে বিরাজ করছিলো আতংক উৎকন্ঠা।
এই রোয়াইবাড়ি আমতলা ইউনিয়নের কৃতী সন্তান নন্দিত কথা সাহিত্যিক ড. হুমায়ূন আহম্মেদ, ড. জাফর ইকবাল ও আহসান হাবিব। তাদের বিষয়টি মাথায় নিয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিরোধ মিটিয়ে ফেলার উদ্যোগ নেন। আমতলা গ্রামে তিনদিন আগে দুই গ্রুপের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা। পুলিশ খবর পেয়ে দুই গ্রুপের লোকদের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় এডভোকেট রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নারু সহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় বিরোধ নিষ্পত্তির শর্তে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়।
আজ বুধবার বেলা ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শালিস বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
এ সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি, সহকারি কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএম, উপজেলা আওয়ামীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঐ বৈঠকে মামলা ও ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সহকারি কমিশনার ভূমি ও সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে দুটি কমিটি গঠন করা হয়।
বৈঠক শেষে এডভোকেট রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নারু বলেন, আমাদের মধ্যে পাল্টাপাল্টি ৬টি মামলা বিচারাধিন। আজ থেকে আমাদের মধ্যে আর কোন বিরোধ নেই। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দির্ঘক্ষন বৈঠকের পর বিনা শর্তে সব মিটমাট হয়েছে।
কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমতলা গ্রামের দুই পক্ষের বিরোধ মিটমাট করতে পেরেছি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএম বলেন, গ্রামের জনগণ শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকতে পারি। দুই পক্ষের বিরোধ মিটমাট হয়েছে। কিভাবে মামলা ও ভূমি সংক্রান্ত বিষয় গুলো শেষ করা যায় এ জন্য ২টি কমিটি গঠন করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে আমতলা গ্রামের দুই গ্রুপের বিরোধ মিটমাট করতে পেরেছি। দীর্ঘ ৩০ বছর ধরে তাদের এই বিরোধ ছিলো। একের পর এক হামলা মামলা চলত। ঈদের দিনও তারা শান্তিতে ঈদ করতে পারেননি। তাই উদ্যোগ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের সহায়তায় বিরোধ মিটমাট করে দিয়েছি।
(এসবি/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








