চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের ঘোষ পাড়ার দই-মিষ্টি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র ঘোষকে (৬০) গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামী রাজীব ওরফে রাজু চন্দ্র শীল (৩০)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
২১ এপ্রিল রবিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এই রায় দেন। আসামীর উপস্থিতিতেই এই রায় দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত রাজু কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামের সুভাষ চন্দ্র শীলের ছেলে। ঘটনার সময় তিনি চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারের টিপটপ হেয়ার কাটিং সেলুনে কাজ করতেন।
হত্যার শিকার নারায়ণ চন্দ্র ঘোষ শহরের ঘোষপাড়ার বাসিন্দা। তিনি শহরের বিপণীবাগসহ বিভিন্ন দোকানে দই ও মিষ্টি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নারায়ণ চন্দ্র ঘোষ আসামী রাজুর সেলুনে যান। কারণ নারায়ণ চন্দ্র ঘোষ সুদে টাকা ঋণ দিতেন। রাজু তার কাছ থেকে দৈনিক ২০ টাকা সুদের বিনিময়ে ২ হাজার টাকা ঋণ নেন। নিয়মিত ওই সুদ পরিশোধ করলেও ঘটনার দিন করতে পারেননি। রাজু নারায়ণ চন্দ্র ঘোষকে চলে যেতে বলেন এবং পরে আসতে বলেন। পরে রাত ১২টার দিকে আবার আসলে তার চুল কাটতে এবং সেভ করতে বলেন। ঠিক ওই সময় রাজু ক্ষিপ্ত হয়ে সেভ করার এক পর্যায় ধারালো খুর দিয়ে তার গলা কাটেন এবং তাকে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। পরে তার মরদেহ বিপণীবাগ বাজারের শরীফ স্টিলের নিকট বস্তায় করে রেখে আসেন।
পরদিন ১৬ সেপ্টেম্বর সকাল ৭টায় স্বজনরা স্থানীয়দের মাধ্যমে নারায়ণ চন্দ্র ঘোষের মরদেহের খোঁজ পান। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষ করেন।
এই ঘটনায় নারায়ণ চন্দ্র ঘোষের ছেলে রাজীব ঘোষ ১৭ সেপ্টেম্বর চাঁদপুর সদর মডেল থানায় রাজীব ওরফে রাজু চন্দ্র শীলকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ২১ সেপ্টেম্বর আসামী রাজুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
মামলাটি তদন্ত করেন চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম। তিনি তদন্ত শেষে ২০২২ সালের ১৪ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি দুই বছরের অধিক সময় আদালতে চলাকালীন ২১ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। আসামী নিজের অপরাধ স্বীকার, স্বাক্ষ্য ও প্রমাণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
আসামী কারাগারে থাকা অবস্থায় ধর্ম পরিবর্তন করে মুসলিম হন। তার বর্তমান নাম আবদুর রহমান বলে সে নিজেই আইনজীবীকে জানায়। আসামী পক্ষের আইনজীবী ছিলেন লিগ্যাল এইডের আইনজীবী মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
(ইউএইচ/এএস/এপ্রিল ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদে বাড়ি গেলে অর্থ, গহনা আত্মীয় বা থানায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ‘গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে’
- একুশে পদক পাওয়ায় ববিতাকে সংবর্ধনা
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)








