‘বেলকুচির সুষম উন্নয়ন ও মানব কল্যাণই আমার মূল লক্ষ্য’
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুষম উন্নয়ন ও মানব কল্যাণে নিজেকে বৃহৎ পরিসরে নিয়োজিত করতে চান দানবীর হিসেবে পরিচিত তরুন ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির। ব্যাবসায়ি পরিবারের সন্তান বদিউজ্জামান ফকির পারিবারিক ও ব্যাক্তিগতভাবে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠনে অনুদান প্রদান, বন্যা, করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে হতদরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান, আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অর্থায়ন ও তৃনমূলের কর্মিদের পাশে দাড়িয়ে নিজেকে আস্থার প্রতিকে পরিনত করেছেন। যার ফলস্বরুপ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তরুন এই আওয়ামী লীগ নেতার পক্ষে দশমত নির্বিশেষে গনজোয়ার সৃষ্টি হয়েছে উপজেলাজুড়ে।
উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যািয়ের নেতা-কর্মি-সমর্থক ও জনসাধারনের সাথে কথা বলে জানা যায়, বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের সম্ভান্ত পরিবারের সন্তান আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির। প্রথম থেকেই পারিবারিক ব্যাবসায় অংশগ্রহনের পাশাপাশি মানব কল্যাণে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করেছেন সজ্জন এই আওয়ামী লীগ নেতা। মেধা ও পরিশ্রমের ফলস্বরুপ সফলতাও পেয়েছেন সকল ক্ষেত্রে। ব্যাবসায়িকভাবে গড়েছেন একাধিক শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়ে মুলতাজিম গ্রুপ। দায়িত্ব পালন করছেন মুলতাজিম গ্রুপের অংগ প্রতিষ্ঠান আমিরাত স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান, মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক এবং শাহজাদী ট্রেডার্স ও বিএস এগ্রোর প্রতিষ্ঠাতা হিসেবে।
রাজনৈতিক পরিসরে বাংলাদেশ আওয়ামীলীগ দৌলতপুর ইউনিয়ন আঞ্চলিক কমিটির সদস্য হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে এনায়েতপুর থানা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বেলকুচি উপজেলাজুড়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে কাজ করছেন নিরলসভাবে। ১/১১ এর বৈরি সময় থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন মিছিল মিটিংয়ে কর্মি-সমর্থকদের নিয়ে সক্রিয় অংশগ্রহনের পাশাপাশি আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ও বেগবান করতে বিপুল পরিমান অর্থ প্রদান করেন সফল শিল্প উদ্যোক্তা ও আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান ফকির। এছাড়া দলের স্থানীয় দরিদ্র কর্মিদের সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করে নেতা-কর্মিদের আস্থার জায়গায় পৌছেছেন এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী। রাজনৈতিক জীবনে নানা জেলা পরিষদের সাবেক সদস্য, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পদাঙ্ক অনুসরন করে এগিয়ে চলেছেন তরুন এই জননেতা।
রাজনীতির পাশাপাশি সক্রিয় রয়েছেন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে। আর্তমানবতার সেবায়ও নিজেকে নিয়োজিত রেখেছেন সবসময়ে। নিজ অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন, উৎসবকালিন সময়ে উৎসব উপহার বিতরন, করোনাকালে ত্রান বিতরন, যে কোন দুর্সময়ে সহায়তার হাত বাড়িয়ে দলমত নির্বিশেষে আপামর উপজেলাবাসির প্রিয়মুখে পরিনত করেছেন নিজেকে।
পারিবারিকভাবে অর্থায়ন করে নির্মান করে দিয়েছেন মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভবন, বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের সোহরাব আলী ফকির ভবন। অর্থায়ন ও পরিচালনা করছেন পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মরিয়ম-সোহরাব আলী ট্রাস্ট। ব্যাক্তিগতভাবে বিভিন্ন মসজিদে আল কোরআন বিতরন ও বিনা বেতনে শিক্ষা প্রদান কর্মসূচি প্রদান করছেন।
পালন করছেন মরিয়ম সোহরাব আলী ট্রাস্টের সদস্য, মরিয়ম সোহরাব আলী স্কলার্স একাডেমির পরিচালক, আজুগড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রসার ম্যানেজিং কমিটি’র সদস্য ও বেলকুচি মার্কাজ মসজিদের ম্যানেজিং কমিটির সদস্যের দায়িত্ব।
পারিবারিক জীবনে আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকিরেরা ছয় ভাইয়ের সকলেই স্ব স্ব ক্ষেত্রে ব্যাবসায়িকভাবে সুপ্রতিষ্ঠিত। সকলেই আওয়ামীলীগের কর্মি-সমর্থক ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত। ভাইদের মাঝে মোহাম্মদ আবদুস সালাম মুলতাজিম গ্রুপ ও মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক, মোহাম্মদ রেজাউল করিম মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক, মোহাম্মদ আব্দুল মান্নান শাড়ি-লুঙ্গি প্রস্তুতকারক, আলহাজ্ব মোহাম্মদ মাসুদ রানা ফকির মুলতাজিম গ্রুপের অংগ প্রতিষ্ঠান আমিরাত স্পিনিং মিলস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও মো: আবু জিহাদ মুলতাজিম গ্রুপের অংগ প্রতিষ্ঠান মাতাম স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান।
বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া প্রসঙ্গে আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির বলেন, ছোটবেলা থেকেই ব্যাবসার পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। নানা সমাজসেবামুলক কাজও করি, এগুলো করতে গিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মিদের পাশাপাশি বেলকুচির আপামর জনগনের সাথে একটি নিবির সম্পর্ক গড়ে উঠেছে। মূলত এই জনগনের দাবি পূরনে ও বেলকুচি উপজেলার সুষম উন্নয়ন এবং মানবকল্যানে নিজেকে বৃহৎ পরিসরে নিয়োজিত করতেই প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, প্রার্থী হওয়ার পর ঘোষিত তফসিলের বিভিন্ন ধাপ অতিক্রম করার পাশাপাশি মানুষের মাঝে গনসংযোগ করতে গিয়ে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত। আজ প্রতিক বরাদ্দের পর পূর্নরুপে প্রচার প্রচারনা শুরু হলে আমার নির্বাচনী প্রচারনায় জনতার ঢল নামবে বলে আমার ধারনা। যদি সুষ্ঠ-সুন্দর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিপুল ভোটে বেলকুচি উপজেলাবাসি আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।
(এসএস/এসপি/এপ্রিল ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
০৮ জুন ২০২৬
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
-1.gif)







