চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বন্দরনগরী চট্টগ্রামে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন ২০২৪। চট্টগ্রামস্থ সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ আয়োজিত এবারের ২৭তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুস্পুত্র ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর সুযোগ্য পুত্র দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক, একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরস্রষ্টা শেখ সাদী খান।
কাল সন্ধ্যা ৬-টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এ উপমহাদেশের সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তী শেখ সাদী খান মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের এই বহুল আলোচিত জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল সদ্যপ্রয়াত বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ রশিদ খানকে।
চট্টগ্রামের সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শ্রী রাজীব দাশ সম্মেলনের বিস্তারিত বর্ণনা দিয়ে এই প্রতিবেদককে জানান,'কাল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে মোট ছয়টি অধিবেশন থাকবে।
যার মধ্যে রয়েছে- উদ্বোধনী পর্ব, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন, প্রভাতী অধিবেশন ও সেমিনার।
তিনি আরও জানান, এবারের জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে দলীয়, কণ্ঠ ও যন্ত্র সঙ্গীতে দেশ-বিদেশের শতাধিক স্বনামধন্য শিল্পী উচ্চাঙ্গ ও যন্ত্র সংগীত পরিবেশন করবেন।
তিনদিনব্যাপী এ সঙ্গীত সম্মেলনে 'প্রধান অতিথি' থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
এতে সভাপতিত্ব করবেন সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় অধিবেশনে
শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের জমজমাট আসর।
পরদিন ২৬ এপ্রিল শুক্রবার তৃতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২৭ এপ্রিল শনিবার চতুর্থ তথা প্রভাতী অধিবেশন সকাল ৯টায় শুরু হবে।
পঞ্চম অধিবেশনে শনিবার বেলা ১১টায় ‘উচ্চাঙ্গ সংগীতের প্রচার ও প্রসারে উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ও সমাপনী অধিবেশনে যথারীতি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।
তিনদিনের সম্মেলনে কণ্ঠ ও যন্ত্রে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন পণ্ডিত অসিত কুমার দে (কণ্ঠ), শামিম জহির (সরোদ), মাহমুদুল হাসান (বেহালা), আলমগীর পারভেজ সুমন (কণ্ঠ), জাকির হোসেন (তবলা), প্রশান্ত কুমার দাস (তবলা), সমীর আচার্য্য (তবলা), অরণ্য চৌধুরী (সন্তুর), অর্ঘ্য চক্রবর্ত্তী (কণ্ঠ), দিলীপ বিশ্বাস (হারমোনিয়াম), রনধীর দাশ (বাঁশী), রিটন কুমার ধর (কণ্ঠ), রাজীব দাশ (কণ্ঠ), রাজীব চক্রবর্ত্তী (তবলা), প্রমিত বড়ুয়া (হারমোনিয়াম), অর্পিতা দেবী দোলা (কণ্ঠ), সুশান্ত কর চৌধুরী (তবলা), অমিত চৌধুরী দীপ্ত (তবলা), মীর মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি (তানপুরা), রাসেল দত্ত (বাঁশি), অপরাজিতা চৌধুরী (বেহালা), অন্বেষা চক্রবর্ত্তী (কণ্ঠ), অমৃতা চক্রবর্ত্তী (কণ্ঠ) ও অদ্বিতীয়া বড়ুয়া (কণ্ঠ)।
এছাড়া সমবেত সম্মেলক সংগীত পরিবেশন করবেন সদারঙ্গের শিক্ষার্থী সদস্যবৃন্দ, ভায়োলিনিস্ট’স চট্টগ্রাম ও ক্লাসিক্যাল তবলা স্টুডেন্ট'স ফোরাম, বাংলাদেশ। তিনদিনের এ অনুষ্ঠানটি সকলের জন্য 'উন্মুক্ত' থাকবে বলে আয়োজকেরা জানিয়েছে।
(জিডি/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
০৮ জুন ২০২৬
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
-1.gif)







