বোয়ালমারীতে হিরু মুন্সীর কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে একটি কার্বণ মিল ও ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অনুমোদনহীন কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কারখানা দুটির মালিক হিরু মুন্সী। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। আগে বিএনপি করলেও তিনি দল পরিবর্তন করে এবার আওয়ামী লীগের পরিচয়ে বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত হিরু মুন্সীর সীসা কারখানার উত্তর পাশে অনুমোদনহীন ওই কারখানা এবং তার মালিকানাধীন কার্বণ ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা ওই দুই কারখানার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরেন। পুরাতন ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরি থেকে সৃষ্ট ধোঁয়ায় বিভিন্ন জটিল ও কঠিন রোগে পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছে বলে কারখানা দুটির আশ-পাশের লোকজন উল্লেখ করেন। ব্যাটারির এসিড বৃষ্টির পানিতে ধুয়ে পাশের ক্ষেতে গিয়ে পড়ছে। এতে ওই এসিড মিশ্রিত ঘাস খেয়ে গত কয়েক মাসের মধ্যে স্থানীয়দের ৩৩ টি গরু মারা গেছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।
জয়নগর গ্রামের কৃষক আমিনুর রহমান, মোঃ লিমন শেখ, বাহারুল শেখ জানান, কার্বনের ধোঁয়ায় তাদের চোখ লাল হয়ে গেছে। এছাড়া পুরাতন ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরি থেকে সৃষ্ট ধোঁয়ায় বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে আশ-পাশের লোকজন। এদিকে এসিডের বিষাক্ততায় শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। মাঠের ফসল এসিডের বিষাক্ততায় নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে জলাশয়ের মাছ।
বিষয়টি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা ফ্যাক্টরির মালিক হিরু মুন্সীকে জানালে তিনি তাদেরকে উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন বলে এ সময় অনেকে অভিযোগ করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চুন্নু শেখ, সোলেমান শেখ, আব্দুল্লাহ, বাবুল শেখ, কাশেদ শেখ প্রমুখ।
কাসেদ শেখ বলেন, বিভিন্ন জায়গা থেকে ৭০ হাজার টাকা ঋণ তুলে একটি গাভী কিনেছিলাম। গাভীটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। এসিড মিশ্রিত ঘাস খাওয়ার জন্য গাভীটি মারা গেছে।
প্রসঙ্গত, হিরু মুন্সীর 'গোল্ডেন কার্বণ ফ্যাক্টরী' নামের কার্বণ মিলে পাটকাঠি পুড়িয়ে কার্বন বা পাটকাঠির ছাই উৎপাদন করা হয়। এ পাটকাঠি পুড়ানোর সময় এলাকায় প্রচন্ড রকম ধোঁয়া এবং বাতাসে ছাই মিশ্রিত হয়ে পরিবেশ দূষিত হয়। ধোঁয়া এবং ছাইয়ের কারণে আশপাশের এলাকায় শ্বাসকষ্ট, যক্ষ্মা, এ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এছাড়া বাচ্চাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এ কারণে জয়নগর, কানখরদি, বেড়াদী, কেরশাইল, সেরাপুর, প্রেমতারাসহ নয় গ্রামের লোকজন কার্বন ফ্যাক্টরি বন্ধের দাবিতে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ওইদিন ১১টা থেকে ১২টা পর্যন্ত মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে জয়নগর বটতলা নামক স্থানে এ কর্মসূচি পালন করেন।
এছাড়া ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সাতৈর ইউনিয়নের জয়নগর বট তলা সংলগ্ন হিরু মুন্সীর কার্বন ফ্যাক্টরি সংলগ্ন তার মালিকানাধীন একটি সীসা কারখানাকে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী হাকিম মো. মুজিবুল ইসলাম। এ সময় ব্যাটারির সাইস্ট্রিক এসিড পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানাটি সিলগালাসহ উল্লিখিত টাকা জরিমানা করা হয়।
এরপর চলতি বছরের ৫ মার্চ হিরু মুন্সীর মালিকানাধীন ওই অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি কারখানাটির মালিক হিরু মুন্সীকে এক লাখ টাকা জরিমানা করে অবৈধ কারখানাটি বন্ধ রাখতে নির্দেশনা দেন। অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
(কেএফ/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- টাঙ্গাইল জেলার ভোটের সাতকাহন
- বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?
- ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‘সবচেয়ে ভালো’ বিষয়
- ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল
- ‘মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ’
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- 'চীনা জনগণ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে'
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
- গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
- নির্বাচনের পরবর্তী পরিস্থিতি: কৌশলগত স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- আ. লীগের দুর্গে বিএনপির জয়
- দিনাজপুরে ৬টি আসনে কে কত ভোট পেলেন
- ফুলপুরে মুফতি মুহাম্মাদুল্লা'র জয়লাভ
- জালিয়াতির কলঙ্ক মোচন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ
- গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: ফখরুল
- ‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
- টাঙ্গাইলে বিএনপির নিরঙ্কুশ বিজয়
- তারেক রহমান, আপনাকে বলছি
- মাগুরায় দুটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী
- নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- কুড়িগ্রামে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
-1.gif)








