বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী মুশা মিয়ার মতবিনিময়
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বোয়ালমারী উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া মতবিনিময় করেছেন। মুশা মিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বোয়ালমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি টানা ১৫ বছর ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন। বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় স্থানীয় বিলাসী কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. চুন্নু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস শরীফের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আকরাম হোসেন, প্রচার সম্পাদক আনিচুজ্জামান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এ কে আজাদ মুক্ত মিয়া প্রমুখ।
মুশা মিয়া তার বক্তব্যে বলেন, 'আমি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। দলের মনোনয়ন না পাওয়ায় আমি খুশি। কারণ আমি বা লিয়াকত সিকদার মনোনয়ন পেলে এমপি হতাম। কিন্তু মন্ত্রী হতে পারতাম না। এলাকাবাসী মন্ত্রীত্ব পেত না। আব্দুর রহমান দলের মনোনয়ন পেয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এলাকাবাসী প্রথমবারের মতো মন্ত্রী পেয়েছে। আমরা গর্বের অংশীদার হয়েছি।' তিনি আরো বলেন, 'আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর, আমি রাজনীতি করি নৌকার, আমি রাজনীতি করি শেখ হাসিনার।'
স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, 'যাতে করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হয় তোমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আওয়ামী লীগকে এমন জায়গায় রেখে যেতে হবে যাতে আওয়ামী লীগের দুর্দিন না আসে। জনগণ আমাদের রাজনীতির বড় সম্পদ। জনগণের কাছে গিয়ে বলতে হবে একজন ভালো প্রার্থীর পক্ষে কাজ করবে যাতে মানুষ ভালো থাকে। কোন খারাপ প্রার্থী যেন নির্বাচিত হয়ে জনগণের খারাপ করতে না পারে সেই দায়িত্ব তোমাদের নিতে হবে।'
প্রসঙ্গত: সেবা, কর্ম ও নিবিড় যোগাযোগের সুবাদে উপজেলার তৃণমূলের প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে মুশা মিয়ার নাড়ির সম্পর্ক। তিনি দুই বার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টানা চারবার সভাপতি হয়েছেন। টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন উপজেলা চেয়ারম্যানের।
(কেএফ/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- সুন্দরবন থেকে ট্রলারসহ ৭ জেলে আটক
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
- ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’
- ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে’
- ‘কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন’
- কুমিল্লা ও লাকসামে তুমুল যুদ্ধ চলে
- নগরকান্দায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
- ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের শুরু
- ঝিনাইদহে বেড়েই চলেছে খুনোখুনি, নিরপত্তাহীনতায় জনজীবন
- লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
০৭ ডিসেম্বর ২০২৫
- সুন্দরবন থেকে ট্রলারসহ ৭ জেলে আটক
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
-1.gif)








