জমি নিয়ে বিরোধের জের
টঙ্গীবাড়িতে ভাই-ভাতিজার হাতে ভাই খুন
নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তৈলকাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা ও ভাই মিলে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, তৈলকাই গ্রামের মোবারক হালদার তার জমি বিক্রয় করতে চাইলে সেই জমি তার অপর ভাই নিহত কাদির হালদার (৬৫) ও ফারুক হালদার কিনতে চায়। কিন্তু জালাল হালদার এর বড় ছেলে রুবেল হালদার অন্য চাচাকে না জানিয়ে গোপনে একমাস আগে ওই জমি মোবারক হালদার থেকে নিজ নামে রেজিস্ট্রি করে নেয়। এ নিয়ে রুবেল হালদারকে নিহত কাদির হালদার সহ তার অন্যান্য চাচারা জিজ্ঞাসাবাদ করলে রুবেল হালদার বলে পরে ওই জমি অন্যান্য চাষাদের নামে টাকা নিয়ে লিখে দিবে।
পরে বুধবার (২৪ এপ্রিল) রাত এগারোটার দিকে নিহত কাদির হালদার আর তার ছেলে আরিফ হালদার, ফয়সাল হালদার, তার ভাই ফারুক হালদার মিলে তার অপর ভাই জালাল হালদারের বাড়িতে গিয়ে জালাল হালদারের ছেলে রুবেল হালদারকে জমি ফিরিয়ে দিতে বলে এই নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে রুবেল হালদার, মোবারক হালদার, লাবু হালদার, শহীদ শেখ, বাক্কার শেখ সহ ১০ হতে ১২ জন মিলে নিহত কাদির হালদার ও তার দুই ছেলে আরিফ হালদার ও ফয়সাল হালদারকে পিটিয়ে গুরুতর যখম করে। গুরুতর অবস্থায় কাদির হালদার কে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত কাদিন হালদারের পুত্রবধূ জানান, জমি নিয়ে বিরোধের কারণে আমার শ্বশুরকে তারা পিটিয়ে গুরুতর যখন করে এবং হাসপাতলে আমার শ্বশুর মারা যায়। আমার স্বামী ও আমার দেবরকে পিটিয়ে গুরুতর জখম করে এবং আমার স্বামীর হাতের আঙ্গুল ভেঙে দেয়। ওখানে উপস্থিত রুবেল হালদার, মোবারক হালদার, লাভু হালদার, শহীদ শেখ, বাক্কার শেখ সহ ১০-১২ জন লোকে আমার শ্বশুরকে এবং আমার স্বামী ও আমার দেবরকে একত্রিত হামলা চালায় এবং মারধর করে গুরুতর আহত করে, আমি তাদের উপযুক্ত বিচার চাই। আমার স্বামী আরিফ হালদার বাদী হয়ে থান অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার এস আই আল মামুন বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধ সে কথা বলতে গিয়ে মারা যায়। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী বলেন, খুনের বিষয়ে আমরা মৌখিকভাবে শুনেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে তবে নিহতের আত্মীয়-স্বজন আমাদের কাছে লিখিত কোন অভিযোগ এখনো করেননি। লিখিত অভিযোগ করলে বিস্তারিত জানা যাবে ও আইন কত ব্যবস্থা নেয়া হবে।
(এনডি/এসপি/এপ্রিল ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








