E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গাইবান্ধায় বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায়

২০২৪ এপ্রিল ২৫ ১৮:৩০:০০
গাইবান্ধায় বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায়

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এসময় আল্লাহর কাছে এক পশলা বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে দুই রাকাত নামাজ আদায় করা হয়।

গাইবান্ধা সম্মিলিত ওলামা মাশয়েখ পরিষদ এই নামাজের আয়োজন করে। এতে ইমামতি করেন গাইবান্ধা স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ আব্দুল আউয়াল।

বিশেষ এ নামাজে গাইবান্ধার বিভিন্ন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test