শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর শাখার চেয়ারম্যান ফিরুজা বেগমের গণসংযোগে অব্যাহত রয়েছে। তিনি শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের ভোটারদের বাড়ীতে ভোট চাইতে ছুটে চলেছেন। ছুটে চলেছেন বিভিন্ন বাজারের দোকানীদের কাছেও। পাশাপাশি তরুণ নতুন ভোটারদের সমর্থন পেতে তাদের কাছেও ছুটে যাচ্ছেন। এই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কর্মিদের সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রথমবারের মতো তিনি শ্রীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন এবং ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ফিরুজা বেগম বলেন, উপজেলার যখন যেখানে আমার প্রচারণায় গিয়েছি অধিকাংশ এলাকার পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ও তরুণ নতুন ভোটারদের পক্ষ থেকে বেশি সাড়া পাচ্ছি। কারণ আমি দীর্ঘ সময় অসচ্ছল মহিলাদের জন্য জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছি। আশা করি ভোটাররা আমার সাথে আছে।
উল্লেখ্য, ফিরুজা বেগম শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হোসেন এর ছোট বোন। একারণে উপজেলাব্যাপী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর হিসেবে ফিরুজা বেগমের বেশ পরিচিতি রয়েছে।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে শ্রীনগর উপজেলা পরিষদ সহ দেশের ১১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে আগামী ২রা মে প্রার্থীদের মনোনয়ন পত্র জমার শেষ দিন। এছাড়া পর্যায়ক্রমে মনোনয়ন পত্র যাচাই-বাছাই, আপীল, প্রার্থীতা প্রত্যাহার। পরে ১৩ মে সারা দেশে প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন।
(এআই/এসপি/এপ্রিল ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








