প্রথম ইভিএমে ভোট দিয়ে খুশি শতবর্ষী ইফরান
যশোর প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা নির্বাচনে যশোরের মনিরামপুরে ১১০ বছর বয়সী বৃদ্ধ এরফান আলী সরদার লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আজ বুধবার ১০ টার দিকে উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজে ছেলের সঙ্গে তিনি ভোট দিতে আসেন। জীবনের শেষ প্রান্তে ভোটবারের মতো ইভিএম মেশিনে ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধ।
এরফান আলী সরদার উপজেলার রাজগঞ্জ হানুয়ার গ্রামের মৃত আলম সরদারের ছেলে। স্ত্রী বেঁচে না থাকলেও এই বৃদ্ধ আট সন্তানের পিতা। ভোট দেওয়া শেষে লাঠি ভর করে নিজেই বের হয়ে যাচ্ছিলেন এরফান সরদার।
ভোট কেন্দ্রটির প্রধান ফটকে সঙ্গে কথা হয় বৃদ্ধের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে জানান, 'জীবনে অনেকবার ভোট দিয়েছি। প্রতিবারই ব্যালট আর সিল মিলে ভোট দিয়েছি। কখনো কোন ভোট বাদ দেয়নি। এই বয়সে লাঠিতে ভর করে ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। নিজের ভোট নিজে দিতে পেরেছি। ভালোভাবে ভোট দিছি। বয়স অনেক হইছে। জানি না সামনে ভোট দিতে পারব কিনা হয়তো বা এটাই আমার শেষ ভোট। মরণের আগে একটা ভোট দিয়ে গেলাম।’
এরফানের পাশেই দাঁড়িয়ে ছিলেন ষাটোর্ধ ছেলে আবুল হোসেন সরদার। তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে আব্বার খুব আগ্রহ দেখলাম। তাই নিজেই লাঠি ভর করে কেন্দ্রে এসেছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আব্বা খুবই আনন্দিত।'
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশিষ কৃষ্ণ বলেন, 'এই কেন্দ্রে আজ এরফানই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তিনি জানান, কেন্দ্রটিতে ৪২ ০০ ভোটার। দুই ঘন্টায় ৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে।'
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মণিরামপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে লড়ছেন। অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। অপর প্রার্থী মিকাইল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ঙ এদিকে, উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, মঞ্জুরুল ইসলাম, এসএম আব্দুল হক ও শরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেকে।
মণিরামপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম, জলি আক্তার মাহবুবা ফেরদৌস পাপিয়া, জেসমিন, মাজেদা খাতুন ও সুরাইয়া বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে চার প্রার্থী থাকলেও মাহবুবা ফেরদৌস পাপিয়া, আমেনা বেগম, জলি আক্তার ও সুরাইয়া বেগমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।
মণিরামপুরে উপজেলা নির্বাচনে ১৬৫টি ভোট কেন্দ্রে ৯৩১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। ১৬৫ প্রিজাইডিং অফিসার ও ৯৩১ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫।
মণিরামপুরের নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানিয়েছেন, 'উপজেলাতে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহন চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।'
(এসএমএ/এএস/মে ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








