E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০২৪ মে ১১ ১৪:০৪:০৪
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে এক কৃষকের মৃত্য হয়েছে।  শনিবার সকাল ৯ টার দিকে মৃত্য আহাম্মদ মল্লিক(৭০) মাঠে কৃষি কাজ করার সময় তার মৃত্য হয়। নিহত আহাম্মদ মল্লিক দামুড়হুদা উপজেলা পাটাচোরা গ্রামের খেদের মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠে কাজ করতে যান আহাম্মদ মল্লিক। কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, আহাম্মদ মল্লিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

(এসএল/এএস/মে ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test