লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর দাসের হাট বাজারে বাজারে দোকান ঘর বিক্রির নামে বিভিন্নজন থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সুমি বেগমের বিরুদ্ধে। তার অভিনব প্রতারনায় অতিষ্ট প্রবাসীসহ স্থানীয় কয়েকটি পরিবার। তার টাকা হাতিয়ে নেওয়ার এই কৌশলে অনেকে ধরাসায়ী। ভুক্তভুগীরা প্রতারনা বুঝতে পেরে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা করে। ইতিমধ্যে ভুক্তভুগী এক প্রবাসী প্রতারণার স্বীকার হয়ে সুমি বেগমের স্বামীর ৩টি দোকান ঘর দখল নিতে বাধ্য হয়। এনিয়ে দু'পক্ষের মধ্যে বাকবিতন্ডিতা ও মামলা হামলার ঘটনা ঘটে। সদর উপজেলা দাসের হাট বাজারে এ ধরনের ঘটনা ঘটে। প্রতারক সুমি বেগমের স্বামী প্রবাসে থাকে। সে পূর্ব সৈয়দপুর আমজাদ মিয়াজী বাড়ি প্রবাসী আবদুল বাকীর স্ত্রী।ভুক্তভুগী প্রবাসী রহিম ও অন্যান্যরা একই বাড়ির ও এলাকার।
ভুক্তভুগী প্রবাসী রহিমের ভাই রহমান জানায়, প্রায় এক বছর আগে বাকীর নগদ টাকার প্রয়োজন হওয়ায় সে বাজারের সাড়ে ৩ শতক জমি (৩ টি ঘর) বিক্রি করার প্রস্তাব করে। এতে আমার ভাই প্রবাসী রহিম কেনার আগ্রহ দেখায়। এবং তাদের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়। যেহেতু তারা আমাদের আত্মীয় এবং একই বাড়ির তাই কোন কাগজপত্র ছাড়াই বাকীর স্ত্রী সুমিকে টাকা দেই। ঐ সময় বাকীর যখনই টাকার প্রয়োজন হত তার বাড়িতে টাকা দিয়ে আসতাম। এই সুযোগে বাকীর স্ত্রী সুমি নানা অজুহাতে টাকা নেয়। আমরাও সরল মনে তার স্বাক্ষর নিয়ে টাকা দেই। এরই মধ্যে ৪৩ লাখ টাকা নিয়ে যায় সুমি বেগম। পরে লোকজনের কাছে শুনি সে আরো দু'একজনের কাছ থেকে দোকান দেখিয়ে টাকা নিয়েছে। তখনই আমি প্রবাসী বাকীর পক্ষে তার স্ত্রীর সাথে একটি বায়নাচুক্তি করি এবং সেটা কোর্ট এফিডেভি করি। এখন যখন জানলাম সে আমাদের বাড়ির ৩ জন থেকে দোকান দেখিয়ে টাকা নিয়েছে তখন আমরা নিরুপায় হয়ে দোকান ঘর দখল নেই। কারন এর মধ্যে তারা যদি অন্য কোথাও বিক্রি করে দেয়। তাহলে আমাদের এতগুলি টাকার কি হবে। এখন সে বিভিন্ন জনের কাছে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। সে থানায় জিডি করে। কোন ফল না পেয়ে আবার কো মামলা করে হয়রানী করছে। আমরা তার হাত থেকে নিস্তার চাই। হয় দোকান দাও না হয় টাকা ফেরত দাও। আবদুল বাকী প্রবাসে থাকায় তার স্ত্রী বেপরোয়া চলাফেরা করে। এটা এলাকার সবাই জানে।
অভিযুক্ত সুমি বেগম জানায়, রহিমের সাথে ১শতক জমি বিক্রি বাবত ২০ লাখ টাকা কথা হয়। ১২ লাখ টাকা ব্যাংকে পরিশোধ করে। এর কিছুদিন পর সন্ত্রাসী নিয়ে ঘরে ডুকে জোর করে ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এখন তারা সেই ষ্ট্যাম্প দেখিয়ে দোকান দখল নেওয়ার চেষ্টা করে। আমরা আইনের আশ্রয় নিয়েছি। আদালতে ১৪৪ জারি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানায়, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে।
(এসএএস/এএস/মে ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- হজে কমলো বিমান ভাড়া, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা
- ‘দুর্যোগে মানবতার হাতই হোক সবচেয়ে শক্তিশালী’
- ৪ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আমি হব সকাল বেলার পাখি
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








