কেন্দুয়া উপজেলা
প্রাথমিক শিক্ষা বিভাগে ধস, ১৪১টি শূন্যপদ নিয়ে চলছে কার্যক্রম
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল ভিত্তি হলেও কেন্দুয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে ধস নেমেছে। উপজেলায় ১শ ৪১টি শূন্যপদ নিয়ে কোনমতে চলছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এই উপজেলায় নেই উপজেলা শিক্ষা কর্মকর্তা। সহকারী উপজেলার শিক্ষা কর্মকর্তার ৭টি পদের মধ্যে আছেন মাত্র ৩ জন। তাও ১ জন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক নেই ৫৫টি বিদ্যালয়ে। সহকারী শিক্ষকের ৭৮টি শূন্যপদ রয়েছে দীর্ঘদিন ধরে। তাছাড়া উপজেলা কার্যালয়ে ১ জন হিসাব সহকারী, ১ জন অফিস সহকারী ও ১ জন অফিস সহায়কের শূন্যপদসহ মোট ১শ ৪১টি শূন্যপদ নিয়ে কচ্ছপ গতিতে চলতে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম।
সরেজমিন গিয়ে দেখা যায় অধিকাংশ বিদ্যালয়ের কোন কোন শ্রেণীতে মোট শিক্ষকের চাইতে ছাত্র/ছাত্রীর উপস্থিতি কম। শিক্ষকরাও বিদ্যালয়ে আসেন নিজেদের ইচ্ছামত। সকাল ৯টায় বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টা কিংবা ১০টার মধ্যেও কোন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার উপস্থিতি মেলেনি। অনেক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র/ছাত্রীরা ৯টার আগে গিয়ে বিদ্যালয়ে উপস্থিত হলেও বিদ্যালয়ে থালা লাগানো থাকায় তারা বিদ্যালয়ে মাঠে দৌঁড়াদৌড়ি করতে থাকে। এ চিত্র এখন প্রতিদিনের। বিদ্যালয় গুলোতে সমাবেশ হয়না বল্লেই চলে। এর কারণ হিসাবে জানা যায় কোন কোন বিদ্যালয়ৈর মাঠে সমাবেশের পরিবেশ নেই। মাঠ গরু ছাগলের চারণ ভূমিতে পরিণত হয়েছে। তাছাড়া বৈশাখ মাসের ধান, বন শুকানোর কাজে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হচ্ছে। আশুজিয়া ইউনিয়ের সিংহের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ বছরের অধিক সময় ধরে বিদ্যালয়ের মাঠে ছাত্র/ছাত্রীদের কোন সমাবেশ হয় না। বিদ্যালয়ের শিক্ষকগণ জানান, মাঠে নির্মাণ সামগ্রী ফেলা রাখায় এখানে কোন সমাবেশ করা যাচ্ছে না।
পৌর এলাকার চন্দ্রগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার খানম জানান, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে গড়ে ৪/৫ ছাত্র/ছাত্রী উপস্থিত থাকে। গত বৃহস্পতিবার ওই বিদ্যাললে ৫ম শ্রেণিতে ১৩ জন ছাত্র ছাত্রীর মধ্যে ৫ জন উপস্থিত ছিল এবং ৪র্থ শ্রেণীর ১৮ ছাত্র ছাত্রীর মধ্যে ৬ জন উপস্থিত ছিল। প্রধান শিক্ষক দাবি করে বলেন, বর্তমান ধান কাটার মৌসুমে অভিভাবকগণ ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের ধান কাটাই মাড়াইয়ের কাজে লাগিয়ে দিয়েছেন। কয়দিন পরে উপস্থিতি বাড়বে।
পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহফুজা বেগম বলেন, তার বিদ্যালয়ের মাত্র ২টি শ্রেণিকক্ষ আছে। মাঠে গর্তে ভরা মাটি ভরাট করতে না পারায় মাঠটি খেলার উপযোগী না। তিনি শ্রেণিকক্ষ বাড়ানো সহ মাঠে মাটি ভরাট ও বিদ্যালয়ের সংযোগ রাস্তার সংস্কারের দাবি জানান। তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও ছাত্র ছাত্রীর তেমন সারা মেলেনি।
প্রধান শিক্ষক মোতাহার হোসেন দাবি করেন বলেন, বৈশাখ মাসে ধান কাটার মৌসুমে ছাত্র ছাত্রীদের উপস্থিতি একেবারে কম হয়। আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করেও উপস্থিতি বাড়াতে পারিনি। মহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবক শাহজাহান মিয়া বলেন, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী উপস্থিত না হলেই দেখবে কে ? শিক্ষকরাই তো নিয়মিত বিদ্যালয়ে আসেন না। কার খবর কে রাখে।
কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঞার সাথে প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের কার্যক্রম বিষয়ে জানতে চাইলে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ধস নেমেছে। কারণ হিসাবে তিনি বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নেই। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ৭ জনের মধ্যে আছেন মাত্র ৩ জন তাছাড়া প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকও অনেক বিদ্যালয়ে নেই। মনিটরিং কার্যক্রম না থাকলে যা হওয়া দরকার এখানে তাই হচ্ছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জরুবি ভিত্তিতে সকল শূন্যপদ পূরণের জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নওপাড়া ও রামপুর ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ বলেন, আমার আওতায় ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। সবগুলিকেই আমার দেখাশোনা করতে হয়। এতে আমার খুব সীমাহীন কষ্ট হয়। তবুও যাতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যহত না হয় সেই জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আজ বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম খান সমকালকে বলেন, ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১শ ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা ৭জনের মধ্যে আছি মাত্র ৩ জন। আমি ভারপ্রাপ্ত শিক্ষাকর্মকর্তারও দায়িত্বে আছি। এভাবে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা সংকট নিয়ে খুব সুন্দর অবস্থায় চলছে না প্রাথমিক শিক্ষা কার্যক্রম। তিনিও ১শ ৪১টি শূন্যপদ জুরুরি ভাবে পূরণের জন্য উর্ধ্বতন কর্তপক্ষে সু-দৃষ্টি কামনা করেন।
(এসবি/এসপি/মে ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







