E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপাসিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

২০২৪ মে ১৭ ১৯:০৪:৪১
কাপাসিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যার্বতন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও
মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক মো. মাহবুব উদ্দিন সেলিম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান আসাদ, উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, আলাউদ্দিন শেখ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

(এসকেডি/এসপি/মে ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test