র্যাবের হেফাজতে নারীর মৃত্যু, সুরতহাল জানাচ্ছেন না কেউ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরব র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পে এক মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা যেন কাটছে না। এ ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। তবে মামলার বিষয় অস্বীকার করেছে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
মামলাতেও যেন রয়েছে রহস্য। পুলিশ বলছে মামলা হয়েছে আর স্বাস্থ্য কমপ্লেক্স বলছে মামলা করেনি। সুরাইয়া খাতুন অসুস্থ্য হলে র্যাবের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যদিও সেখানে ছিল না কোন নারী সদস্য। কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া খাতুনকে মৃত ঘোষণা করলে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মরদেহ হাসপাতালে পড়ে থাকে। ঘটনার পর থেকেই বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হাসপাতালে গেলে র্যাবের পক্ষ থেকে কোন রকম তথ্য না দেয়ায় রহস্যের সৃষ্টি হয়। এমন কি পরবর্তীতেও যোগাযোগ করতে চাইলে কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তবে হাসপাতাল থেকে বিভিন্ন সূত্রে জানা যায় নিহত সুরাইয়া বেগমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে র্যাব বলছে গরমে অসুস্থ হয়ে নারীর মৃত্যু হয়েছে আর নিহতের পরিবার বলছে র্যাবের নির্যাতনে নারীর মৃত্যু হয়েছে।
জানা যায়, ১৭ মে শুক্রবার সকাল ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সুরাইয়া নামের এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ভৈরব থানা পুলিশকে খবর দেয় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। র্যাব হেফাজতে মৃত্যু হওয়ায় র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের দীর্ঘ ১২ ঘণ্টা মিটিংয়ের পর সন্ধ্যা সাতটায় সাংবাদিকদের ব্রিফিং করেন কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
তিনি জানান, সন্ধ্যা সাতটার দিকে জেলা প্রশাসকের নির্দেশে র্যাব হেফাজতে থাকা নারী আসামি সুরাইয়া বেগমের মরদেহের সুরতাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
নিহত মহিলা ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরুণাকান্দা চন্ডীপাশা গ্রামের আজিজুল হকের স্ত্রী সুরাইয়া বেগম (৫২)।
পুত্রবধূ হত্যা মামলার আসামি তিনি। এ ঘটনায় তাকে নান্দাইল থানার সামনে থেকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকের বিষয়টি জানিয়েছেন নিহতের স্বামী ও পুত্রবধূ হত্যা মামলার আরেক আসামি আজিজুল ইসলাম। তিনি মুঠো ফোনে জানান, আমার পুত্রবধূ রেখা আক্তার ফাঁসিতে আত্মহত্যা করেছে। তারপরও তার পরিবার মামলা করেছে। আমরা আইনিভাবে মোকাবেলা করব। শুক্রবার রাতে নান্দাইল থানায় পুলিশ আমাদেরকে ডেকে এনে র্যাবের হাতে সুস্থ অবস্থায় আমার স্ত্রীকে তুলে দিল। আমার ছেলে তাজুল ইসলাম লিমনকে ঢাকা থেকে আটক করা হয়। খবর পেলাম রাতেই মারা গেল আমার স্ত্রী। র্যাব নির্যাতন করে আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি এবিষয়ে আদালতে মামলা করব। আমি বিচার চাই।
তবে এ বিষয়ে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল বলেন, রাতে গরমে অসুস্থ হয়ে পড়ে সুরাইয়া খাতুন। পরে অসুস্থ অবস্থায় সুরাইয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথিমধ্যে তার মৃত্যু হয়।
র্যাব অফিস সূত্রে জানা যায়, ১৩ মে ময়মনসিংহের নান্দাইল থানায় অন্ত্বসত্বা গৃহবধূ রেখা বেগমকে হত্যা মামলা দায়ের করেন মা রামিসা খাতুন। এরপর থেকে বিশেষ তদন্তে কাজ করে র্যাব। নিহতের স্বামী ও শ্বাশুরী ঘটনার পর ঘা ডাকা দিলে র্যাব তাদের দুজনকে আটক করে।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, সকালে সুরাইয়া খাতুনকে হাসপাতালে আনেন র্যাবের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে মৃত অবস্থায় পায়। পরে হাসপাতাল থেকে পুলিশ প্রশাসনকে জানালে ভৈরব থানা পুলিশ ও কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এসে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে। তিনি আরো জানান, থানায় অপমৃত্যু মামলার বিষয়ে আমি কিছুই জানি না।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের পর নিহতের স্বজনদের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মামলার বাদী। তদন্ত সাপেক্ষে পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, রেখা আক্তার ও তাইজুল ইসলাম গাজীপুর জেলার নয়নপুর একটি বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করার সুবাদে পরিচয়ের সূত্র ধরে প্রেম ও বছর খানেক পূর্বে কোর্টে মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে একাধিকবার নির্যাতনের শিকার হয় গৃহবধূ রেখা। নিহত রেখার মা রমিছা খাতুন গত ২৬ এপ্রিল রাত সাড়ে ১১টার ঈশ্বরগঞ্জ থানা থেকে মুঠোফোনে খবর পেয়ে আমরা ঈশ্বরগঞ্জ হাসপাতালে গিয়ে আমার মেয়েকে মৃত দেখতে পায়। পরে জানতে পারে রাতে গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্ত¡া রেখা আক্তারকে (২০) নান্দাইল হাসপাতালে না নিয়ে ঈশ্বরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বামী-শ্বশুরসহ পরিবারের লোকজন। রেখা মারা গেছেন জানতে পেরে পালিয়ে যান তার স্বামী মো. তাইজুল ইসলাম (২৩)। এ সময় জরুরি বিভাগের লোকজন শ্বশুর আজিজুল ইসলামকে আটক করে পুলিশে দেয়। পরে তিনি ছাড়া পেয়ে যান।
গত ২ মে রেখার মা রমিছা বেগম ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তিনজনকে (স্বামী, শ্বাশুড়ি ও শ্বশুর) অভিযুক্ত করে একটি মামলা করে। আদালতের বিচারক মামলার শুনানী শেষে নান্দাইল থানার ওসিকে মামলাটি এফআইআর করে তদন্তের নির্দেশ দেন। পরে গত ১৩ মে নান্দাইল থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে নান্দাইল থানার এস আই নাজমুল হাসান।
(এসএস/এএস/মে ১৮,২০২৪)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








