বোয়ালমারীতে বালু ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে এক বালু ব্যবসায়ীকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে ভয়ভীতি দেখিয়ে একশ টাকার তিনটি অলিখিত (ফাঁকা) স্ট্যাম্পে সই নেয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বালু ব্যবসায়ী বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের রোকমান হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম একই উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচরের বালুমহালে বালুর ঠিকাদারি করেন। পাশের সাতৈর ইউনিয়নের মোহাম্মদ ফরহাদ শেখের ছেলে মেহেদী হাসান, মো. আবু বকর, ইসমাইল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস, মোহাম্মদ ফরহাদ শেখ, মাযহারুলসহ অজ্ঞাতনামা ২/৩ জন মাঝে মধ্যেই রবিউল ইসলামের নিকট টাকা চাইত। গত রবিবার (১৯ মে) দুপুর ২টার দিকে নিজ প্রাইভেটকারে উপজেলার রতনদিয়া বাজারে যাওয়ার সময় ওই আসামীরা গাড়ির গতিরোধ করে লোহার রড, হাতুড়ি দিয়ে রবিউলকে পিটিয়ে জখম করে। এ সময় আসামিরা রবিউল ইসলামের পকেটে থাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে আসামিরা রবিউলকে জোর করে মোটরসাইকেলে করে সাতৈর বাজারের জনৈক নাসির মিয়ার গোডাউনে নিয়ে যায়। সেখানে চাপাতি দিয়ে রবিউলের পায়ে কুপিয়ে জখমের পর ভয়ভীতি দেখিয়ে আসামীরা একশ টাকার তিনটি অলিখিত (ফাঁকা) স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেয়। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রবিউল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মেহেদী হাসান নামে একজনকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(কেএফ/এসপি/মে ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
১৫ জুলাই ২০২৬
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
-1.gif)







