চাটখিলে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন, জুতা মিছিল
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : কেন্দ্র থেকে সকল এজেন্টকে বের করে দেওয়া, ব্যালটে প্রকাশ্যে সিলমারা, ভুয়া এজেন্ট সাজিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী জেড এম আজাদ খান।
মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে বারোটার দিকে চাটখিল পৌরসভার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থী জেড এম আজাদ খানের অভিযোগ, মঙ্গলবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ১৫ মিনিট শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এর পরই উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে জোরপূর্বক দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের লোকজন জোরপূর্বক বের করে দেন। একই সময় বিভিন্ন কেন্দ্রে আনারস প্রতীকে ভুয়া এজেন্ট বসিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করা হয় এবং ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোরপূর্বক দোয়াত কলম প্রতীকে সিল মারা হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের লোকজন প্রিজাইডিং কর্মকর্তার সহায়তায় আগেই ব্যালট পেপারের সিল মেরে রেখেছেন। এ পরিস্থিতিতে তিনি ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।
জেড এম আজাদ খানের অভিযোগ, ব্যালট ব্যাপারে আগে সিল মারার কয়েকটি ভিডিও তিনি রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের লোকজনকে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু তারা তার অভিযোগ অনুযায়ী কোন ব্যবস্থা নেননি। আজাদ খান জানান, তিনি শুধু মাত্র সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চেয়েছিলেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন সেটি করতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এই পাতানো নির্বাচন বাতিল দাবি করেন।
আজাদ খানের অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।
অপরদিকে, দুপুর দেড়টার দিকে প্রার্থী জেড এম আজাদ খান বাড়ির সামনের চাটখিল টু সোনাইমুড়ী সড়কে জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগে তার সমর্থকরা সড়ক অবরোধ করে জুতা মিছিল করে। এ সময় ইসি ও প্রতীদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবিরকে ব্যঙ্গ করে নানা স্লোগান দিতে থাকে তারা। ওই সময় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে ভোটাররা। একই সাথে তারা পুনর্নির্বাচন দাবি করে।
প্রার্থীর অভিযোগ ও ভোট বর্জনের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আরা বলেন, ভোট বর্জন প্রার্থীর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে তার কিছু বলার নেই। তবে একটি কেন্দ্রে আগে যেকয়টি ব্যালট পেপারে সিল মারা পাওয়া গেছে, সেগুলো বাতিল করা হয়েছে। এছাড়া কোন কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেওয়া কিংবা ভুয়া এজেন্ট বসিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রার্থী তার কাছে করেননি। প্রার্থী যেসব অভিযোগ করেছেন সেগুলোর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
(এস/এসপি/মে ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








