ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সম্পাদকের বিরুদ্ধে সভাপতির সংবাদ সম্মেলন
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিলের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, নারী কেলেঙ্কারি, অসাংগঠনিক ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রেসক্লাব মিলনায়তনে জেলা তাঁতীলীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম জুয়েল এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, শুরু থেকেই জলিল অসংগঠনিক নানা কাজে লিপ্ত ছিল, তার কারণে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দেয়। ইদানিং জলিল বেপরোয়া হয়ে উপজেলা তাঁতী লীগের কমিটির নেতাদের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে তার মন গড়া কমিটি দিতে বাধ্য করেন। আমি তাকে বারবার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাবধান করেছি কিন্তু সে আমার কোন কথা শুনেনি।
কমিটি বাণিজ্যের বিষয়ে জুয়েল বলেন, সম্প্রতি ভালুকা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যোগসাজশে ডাকাতিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে মোটা অংকের টাকার বিনিময়ে নতুন কমিটি গঠন করে। যে টাকা লেনদেনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
নারী কেলেঙ্কারির বিষয়ে জুয়েল বলেন, কিছুদিন আগে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরিচালিত রেডক্রিসেন্ট ফেসবুক গ্রুপে আপত্তিজনক ফোনালাপ, অঙ্গভঙ্গি এবং বিভিন্ন ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এসব কর্মকান্ডের কারণে জেলা কার্যনির্বাহী কমিটির ৪১ সদস্য মিটিংয়ের মাধ্যমে জলিলকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাঁতী লীগের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেসব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু তারেক মোঃ রবিউল হাসান, সদস্য জাকির আলম সুরুজ, মোঃ রুবেলসহ জেলা তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
(এনআরকে/এসপি/মে ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান আগামীকাল করাচী থেকে লারকানায় পৌঁছবেন
- এ-তো দেয়াল ভাঙ্গার প্রতিবাদী গান
- সালথায় মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড
- ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা
- মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে’
- রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
- কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের বৈঠক
- পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
- কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ
- ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- চাটমোহরে শিয়ালের মাংস বিক্রি, কসাই পলাতক
- কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
- ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
- টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
- কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
- টাঙ্গাইলে ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- কার্যালয়ে ঢুকে ২ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন
- নড়াইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
- দুস্থের ২১ কম্বল বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
- হাদির সাথে হিরো আলমের তুলনা চলে!
- একরাতে তিন মোটরসাইকেল চুরি
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








