বোয়ালমারীতে চেয়ারম্যান প্রার্থী লিটু শরীফের সংবাদ সম্মেলন
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরীফ মো. সেলিমুজ্জামান লিটু সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে স্টেশন রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চতুল ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যান জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বলেন, আমি যখন ছাত্র রাজনীতি করি তখন থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে৷ প্রতিকূল রাজনীতির ভেতর দিয়ে আমার বেড়ে ওঠা বা এ পর্যন্ত আসা। প্রতিকূল রাজনীতির ভেতর দিয়েই আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া।
তিনি আরো বলেন, শাহ মো. আবু জাফর বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী নাম। তার পরিবারের সন্তান শাহ মো. মঞ্জু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন আমি আওয়ামী লীগ করি, আমার আওয়ামী লীগের লোকেরাই তখন আমাকে পরাজিত করার জন্য, আমাকে দাবায়ে রাখার জন্য শাহ মঞ্জু ভাইর পক্ষ নিয়ে আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হারায়। আমি যেবার চেয়ারম্যান নির্বাচিত হই আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। আমি দলের সবাইকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করে, প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হতে চেয়েছিলাম। আমি সবার দ্বারে দ্বারে গিয়েছিলাম। তখনো আওয়ামী লীগের একটা বড় অংশ বিশেষ করে আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আজকে যিনি পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান- উনি এবং উনার সমর্থক যারা আওয়ামী লীগের পদ-পদবীধারী তারা প্রকাশ্যে আমার বিরুদ্ধে গিয়ে শাহ মো. মঞ্জুর পক্ষ নেন। তারপরও আপনাদের সকলের সহযোগিতায় এবং আল্লাহর রহমতে আমি সেবার চেয়ারম্যান নির্বাচিত হই। আমি আবার যখন এই যে উপজেলা নির্বাচন করতে চাই তখনও আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে মনোনয়ন পত্র জমা দিয়েছি এবং বৈধ হয়েছে।
বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএস এবং যুবলীগ নেতা শরীফ মো. সেলিমুজ্জামান লিটু গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সবাইকে নিয়েই একটি সুন্দর বোয়ালমারী গড়তে চাই। আমি যেখানে যাচ্ছি, যে গ্রামে যাচ্ছি, যে পাড়া-মহল্লায় যাচ্ছি, যে ইউনিয়নে যাচ্ছি সকলেই একটা পরিবর্তন চাচ্ছে। সবখানেই একটা পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তন করতে হলে আমার একার দ্বারা সম্ভব নয়। সব শ্রেণি-পেশার মানুষকে একসাথে ঐক্যবদ্ধভাবে পরিবর্তন করতে হবে। আমি সবাইকে নিয়েই একটি সুন্দর বোয়ালমারী গড়তে চাই। আমি মানুষের পাশে থাকতে চাই।
(কেএইচএফ/এএস/মে ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
০৮ মার্চ ২০২৬
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
-1.gif)








