নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাদপীঠ খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাকে সারাদেশের মধ্যে একটি 'মডেল ও সর্বাধুনিক উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী চারজন প্রার্থী।
চার প্রার্থী হলেন দুই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় বিএনপির উপদেষ্টা পদ থেকে সদ্য বহিস্কৃত নেতা 'আনারস' প্রতীকের মো. ফারুক আহাম্মদ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা 'কই মাছ' প্রতীক নিয়ে পদপ্রার্থী হওয়া কাজী জহির উদ্দিন ছিদ্দিক টিটু (যাঁর বাবা ছিলেন সাবেক গণপরিষদ সদস্য কাজী আকবর উদ্দিন ছিদ্দিক)।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়া বাকী দুই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন নবীনগর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস, সাবেক ছাত্রনেতা 'মাইক' প্রতীকে নির্বাচনে অংশ নেয়া হাজ্বী খাইরুল আমীন ও ইসলামী ঐক্যজোটের কেন্ত্রীয় নেতা হেফাজতে ইসলামের স্থানীয় সহসভাপতি 'চশমা' প্রতীকে ভোটের মমাঠে অবতীর্ণ হওয়া মাওলানা মেহেদী হাসান।
আগামী ৫ জুন চতুর্থ ধাপে নবীনগর উপজেলায় অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনকে সামনে রেখে এই চারজন প্রার্থী পৃথক পৃথকভাবে আজ ও গতকাল নবীনগরে "মিট দ্যা প্রেস" এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।
আলাদা আলাদা এসব মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চার প্রার্থীই দৃঢ়তার সাথে বলেন,'আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাঁরা বিজয়ী হতে পারলে, নবীনগর উপজেলাকে সারাদেশের মধ্যে একটি 'মডেল ও অত্যাধুনিক উপজেলা' হিসেবে গড়ে তুলবেন।'
তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চার প্রার্থীই নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে বলে দৃঢ়ভাবে মত প্রকাশ করেছেন। এক্ষেত্রে চার প্রার্থীই নবীনগরের বর্তমান সাংসদ ফয়জুর রহমান বাদলের ভূয়সী প্রশংসা করে বলেন,'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় এমপি ফয়জুর রহমান বাদলের আমলে অতীতের মতো এবারও আগামি ৫ জুনের উপজেলা নির্বাচনটিও শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। কারণ, বাদল এমপির সততা, দৃঢ়তা, ন্যায়পরায়ণতা ও গ্রহণযোগ্যতা নিয়ে দলমত নির্বিশেষে গোটা উপজেলায় কারও কোন দ্বিমত কিংবা সন্দেহ আছে বলে আমরা মনে করিনা।
সুতরাং আগামি ৫ জুন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই বিজয়ী হবেন, আমরা সবাই তাঁদেরকে মেনে নেবো।"
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে এই চারপ্রার্থীই পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত চারটি মতবিনিময় সভায় দৃঢ়তার সাথে বলেন,'আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত হতে পারলে, নবীনগরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এই উপজেলার সামগ্রিক উন্নয়নে আমরা বর্তমান এমপি বাদল ভাইয়ের সাথে একত্রিত হয়ে কাজ করবো। পাশাপাশি বহুধাবিভক্ত নবীনগরের সাংবাদিক সমাজকে 'একীভূত' করে সাংবাদিকদের নানা সমস্যা সমাধানেও সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো।
'মিট দ্যা প্রেস' এ অংশ নেয়া পৃথক চারটি অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রার্থীদের সাথে আসা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
(জিডিএ/এএস/মে ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








