নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ একটি বসতঘর থেকে বাবা মামা ও দুই শিশু সন্তানহদ সহ একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আজ রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদরের বিজয় পাড়ার একটি বাড়ি থেকে ওই চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃতদেহগুলোর পরিচয় হলো সোহাগ মিয়া (৩৫), তার স্ত্রী জান্নাতুল বেগম (২৪) এবং তাদের দুই কন্যা ফারিয়া (৪) ও ফাহিমা(২)।
ঘটনার খবর পেয়ে জেলার অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম) সোনাহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম ও নবীনগর থানার ওসি মাহবুব আলম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থথ থেকে ফিরে এসে এডিশনাল এসপি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুর ১২ টার দিকে এ প্রতিবেদককে বলেন,'চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।'
পুলিশ ও এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে, নবীনগর বাজারের নিউ মার্কেটের 'রঙমেলা' বস্ত্রালয়ের মালিক সোহাগ মিয়ার মূল বাড়ি উপজেলার বগডহর গ্রামে। তবে তিনি তার পরিবার নিয়ে উপজেলা সদরের বিজয় পাড়ায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ও মনির ঘটনার বর্ণনা দিয়ে জানান, আজ রবিবার সকাল ৯ টা পর্যন্ত সোহাগ মিয়ার ঘরের (টিনের ঘর) দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে সোহাগকে ডাকাডাকি করতে থাকেন প্রতিবেশী তার শ্বাশুরী। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও ঘর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় হৈচৈ শুনে ঘরের সামনে আশে পাশের লোকজন জড়ো হতে থাকে।
পরে লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে ঘরের তীরে গলায় কাপড় পেচানো অবস্থায় আলাদা আলাদা ভাবে সোহাগ, তার স্ত্রী জান্নাতুল ও তাদের দুই শিশু সন্তানের লাশ ফাঁসিতে ঝুলছে।
ঘটনা জানাজানি হলে, সেখানে শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকার লোকজন জানান, ঋণগ্রস্থ ব্যবসায়ী সোহাগ মিয়া বেশ কিছুদিন যাবৎ ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পাওনাদারদের টাকার চাপে অতিষ্ঠ হয়ে চরমভাবে হতাশাগ্রস্ত সোহাগ মিয়া সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিয়েছে!'
তবে এটি আত্মকত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড, পুলিশ সেটিও খবিয়ে দেখছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান,"ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে ব্যবসায়ী সোহাগ মিয়া সপরিবারে আত্মহত্যা করেছে, এমন কথা আমরাও লোকমুখে শুনতেছি। পুলিশ পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড, সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরিষ্কার হয়ে যাবে। আশা করছি, সহসাই বিস্তারিত আপনাদেরকে (সাংবাদিক) জানাতে পারবো।"
(জিডিএ/এএস/জুলাই ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








