আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি নেতা মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী এমন অভিযোগ তুলেছেন। তার ভাগ্নে শামিমের নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য ৩০ হাজার টাকা নেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন। প্রকাশ্যে চাঁদাবাজীর ঘটনাটি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে অডিও, ভিডিও ছড়িয়ে পড়েছে। এতেকরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী শফিকুল ইসলাম।
ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, গত ২৩ আগষ্ট শুক্রবার রাতে আমাকে ফোন করেন উপজেলা বিএনপি নেতা মাহফুজুল হক টিকন। বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ৫০ হাজার টাকা দাবী করেন তিনি। বলেন টাকা না পেলে রাজনৈতিক কয়েকটি মামলার আমাকে আসামী করবে বলে হুমকি- ধামকি দেন। এরপর আরও বলেন, আপনার ভাই শাহিনুরকে সান্তাহারের যুবদল অফিস পোড়ানোর মামলায় আসামী করা হয়েছে। চাহিদা পূরণ না করলে আপনার জন্য এর চেয়ে কঠিন অবস্থা হবে। তার এমন কথায় আমি ভয় পেয়ে যায়। পরে আমার ভাগ্নে শামিমকে দিয়ে ৩০ হাজার টাকা বিএনপি নেতা মাহফুজুল হক টিকনের হাতে পৌঁছে দেয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে নেতাদের এমন কর্মকান্ড থেকে পরিত্রাণ পেতে বগুড়া জেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করি। এদিকে ওই বিএনপি নেতার প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনাটি অডিও, ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই তার এই চাঁদবাজীর দৃশ্য দেখে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন জানান, অভিযোগকারী শফিকুল ইসলামের সাথে আমার কোন সম্পৃক্তা নেই। আমার বিরুদ্ধে এটা একটি চক্রান্ত ছাড়া আর কিছু নয়।
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শফিকুল। অডিও ও ভিডিও হাতে পেয়েছি। বিষয়টি জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। এখন বাকি সিদ্ধান্ত তাদের।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।খতিয়ে দেখে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এস/এসপি/আগস্ট ৩১, ২০২৪)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
০৮ মার্চ ২০২৬
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
-1.gif)








