প্রধান শিক্ষককে জিম্মি করে পদত্যাগপত্রে স্বাক্ষর
২০ দিন পর ফুলের মালা পড়িয়ে সেই শিক্ষককে চেয়ারে বসালো ছাত্র-ছাত্রীরা
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : মাঠ সংস্কারের জন্য টাকা দাবি করে না পেয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে জিম্মি করে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেন এক শ্রেণির উত্তেজিত ছাত্র-জনতা। এ ঘটনার ২০ দিন পর ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সেই প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁকে ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করে বিদ্যালয়ে এনে প্রধান শিক্ষকের চেয়ারে বসানো হয়।
গত ২০ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু অছাত্র ও এলাকার উত্তেজিত জনতা দুপুর ১২ টার দিকে বাঁশাটি উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে প্রধান শিক্ষকের নিকট মাঠ সংস্কারের জন্য কিছু টাকা দাবি করেন। কিন্তু প্রধান শিক্ষক তাদেরকে বলেন, মাঠ সংস্কারের জন্য ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে। দু’এক দিনের মধ্যেই মাঠের সংস্কার কাজ শুরু হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে উত্তেজিত লোকজন প্রধান শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে প্রধান শিক্ষক জ্ঞান হারিয়ে চেয়ারে ঢলে পড়েন। কিন্তু উত্তেজিত ছাত্র জনতা তাঁর হাতে কলম ধরিয়ে দিয়ে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে আসতে মানা করে। সুস্থ হয়ে ২১ আগস্ট প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদাধিকার বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ২৯ আগস্ট এ বিষয়টি উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভার আলোচনায় গুরুত্ব পায়। ৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) জান্নাতের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি বিদ্যালয়ে গিয়ে তদন্ত শুরু করেন। তদন্ত চলাকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষককে স্ব-পদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম জানান, প্রধান শিক্ষকের সাথে গঠিত ঘটনায় তাঁর আবেদনের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও আন্দোলন কারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিষয়টি নিষ্পত্তি করা হয়। সোমবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক সদস্যরা প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে আনন্দ মিছিল করে বিদ্যালয়ে এনে প্রধান শিক্ষককে তাঁর চেয়ারে বসানো হয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধান শিক্ষকের স্ত্রী সুলতানা রাজিয়া বলেন, ২০ আগস্ট যে ঘটনা ঘটানো ঘটে ছিল, তাতে মনে করেছিলাম, এই অসম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার লাভ কি? আজ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা বাড়িতে এসে শিক্ষককের যে মর্যাদা ও সম্মান দিয়েছেন তা জীবনেও ভুলতে পারবো না।
বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, মানুষ হিসেবে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের জানা অজানা অনেক ভুল থাকতে পারে, কিন্তু একজন শিক্ষক যখন চাপের মুখে জ্ঞান হারিয়ে ফেলেন, তখন তাঁর হাতে কলম ধরিয়ে দিয়ে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া খুবই লজ্জাজনক। এই কাজটি যারা করেছে তারা ঠিক করেননি। আজ ছাত্র-ছাত্রীরা শিক্ষকের সেই সম্মান ফিরিয়ে দেওয়ায় আমরা গর্বিত।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সে দিনের ঘটনায় মনে হয়েছিল আমার শিক্ষকতার জীবন পুরোপুরিই ব্যর্থ। কিন্তু আজ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কতিপয় অভিভাবক বাড়িতে গিয়ে যে সম্মান দেখিয়েছেন তাতে শুধু শিক্ষক নয়, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাবাসীর মাথাও উঁচু হয়েছে। আমি কৃতজ্ঞ। আজকের দিন থেকে শিক্ষা নিয়ে আগামীর সুন্দর পথ চলবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুল হক তালুকদার বলেন, বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যে ঘটনা হয়েছিল তা খুবই লজ্জাজনক। ইতিমধ্যে বিদ্যালয়ের সংশ্লিষ্টদের নিয়ে বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, একজন শিক্ষককে সম্মান জানাতে ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
০৮ জুন ২০২৬
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
-1.gif)







