২৪ ঘণ্টার মধ্যে কর্ণফুলী পেপার মিল উৎপাদনে না গেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড এর উৎপাদন চালু রাখা এবং উৎপাদন বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কেপিএম শ্রমিক কর্মচারি পরিষদ (সিবিএ) এর আয়োজনে কেপিএম ১ নং গেইট সংলগ্ন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সর্বস্থরের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারি, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা অংশ নেন।
কেপিএম শ্রমিক কর্মচারি পরিষদ (সিবিএ) এর সভাপতি আব্দুল রাজ্জাক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিবিএ এর সহ সভাপতি মো: শহীদুল্লাহ, মো: তারেক ও মো: জসিম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, আব্দুল আজিজ ও মো: আলাউদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হারুনর রশীদ, সাংস্কৃতিক অনুষ্ঠান মো: আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাসেম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল হতে তৎকালীন এমডি ড: এম এ কাদের এর যড়যন্ত্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই কাগজ কলটির উৎপাদন ধীরে ধীরে কমতে থাকে। তিনি কেপিএম এর নিজস্ব পাল্প উৎপাদনও বন্ধ করে দেয়, ফলে এতদিন বিদেশি পাল্প এনে মাঝে মাঝে কখনো ৫ মেট্রিকটন আবারও কখনো ১০ মেট্রিকটন উৎপাদন চালু রেখে কোন রকমে মিলটি নাম মাত্র চালু রাখা হয়েছে। অথচ দৈনিক ১০০ মেট্রিকটন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই মিলটির এখনো ১ নং ও ২ নং পেপার মেশিনের ৭০ হতে ৮০ মেট্রিকটন উৎপাদন এর সক্ষমতা রয়েছে। এছাড়া মিলের ৩ নং মেশিন টি কারিগরি ক্রুটির কারনে বন্ধ রয়েছে। অথচ উৎপাদন এর সক্ষমতা থাকার পরও ২০১৭ সাল হতে অদ্যাবদি খুঁড়িয়ে খুঁড়িয়ে মিলটি চলছে। উপরন্তু ২০২২ সালে কারখানায় বাজেট কমিয়ে এবং শ্রমিক কর্মচারি কমিয়ে মিলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখনো তৎকালীন এমডি আব্দুল কাদের এর দোসররা মিলে বহাল তবিয়তে থেকে যড়যন্ত্রে লিপ্তে আছে। এই অবস্থায় উৎপাদন চালু রাখার জন্য সর্বস্থরের শ্রমিক কর্মচারিরা জোড় দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা আরোও জানান, কেপিএম এর উৎপাদন বন্ধ হয়ে গেলে প্রাইভেট কোম্পানি গুলো তাদের উৎপাদিত কাগজ এর দাম বৃদ্ধি করে দিবে, ফলে এই অবস্থায় শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবেন। আমরা বিসিআইসির ফেডারেশন এর নেতৃবৃন্দদেরকে নিয়ে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এর সাথে গত ৪ সেপ্টেম্বর মন্ত্রনালয়ে দেখা করেছি। উনি কারখানার উৎপাদন চালু রাখার বিষয়ে উদ্যোগ গ্রহন করেছেন, তাঁর জন্য কেপিএম এর সকল শ্রমিক কর্মচারীর পক্ষ হতে তাঁকে ধন্যবাদ জানাই।
কেপিএম মিলের জিএম (উৎপাদন) মঈদুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ১ টায় মুঠোফোন জানান, পাল্প সংকট এবং কারিগরি ক্রুটির কারনে বিগত দেড় মাস ধরে মিলে কোন উৎপাদন হয় নাই। আশা করছি আগামী সপ্তাহে আমরা উৎপাদন এ ফিরবো।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- ভারতীয় সেনাবাহিনী আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে
- ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
- খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী
- নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
- ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
- কাপাসিয়ায় জামায়েতের সমাবেশ নিয়ে, আয়োজক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়
- মাদক ব্যবসায়ীকে আটকের জেরে দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা
- শৈলকুপায় পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট, ফলন বিপর্যয়ের শঙ্কা
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
- নড়াইলে চাকুরচ্যুত প্রধান শিক্ষকের নামে মামলা
- মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
- সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ৮জন আটক
- সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন
- গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা পেল বিনামূল্যে আলু বীজ
- নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম
- সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- দিনাজপুরে বাস চাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত, আহত ৬
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি
- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যু
- গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








