স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা
গোপালগঞ্জে শেখ সেলিমসহ ১৬১৮ জনের বিরুদ্ধে মামলা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যায় শেখ ফজলুল করিম সেলিম সহ ১৬১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে ঘটনার ৪ দিন পর আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
এ মামলায় কেন্দ্র্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী নাজমা আক্তার, তার ভাই কাবুল খলিফা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় চৌধূরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খানের মেয়ে কানতারা খালেদা খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান টুটুল, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১১৮ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া ১ হাজার ৫ শ’ জনকে এ হত্যা মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে বাদী রাবেয়া রহামন জানান, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী গাড়ি বহর নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। গাড়ি বহরে তার স্বামী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ১ম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদার ছিলেন। তাদের গাড়ি বহর বিকাল ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরাপাথালিয়া দোলা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা, দেশীয় অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে গাড়ি বহরে হামলা চালায়। এসময় আতংকিত হয়ে সবাই দিকবিদিক ছোটা-ছুটি করে। তার স্বামীকে আসামিরা গাড়ি থেকে নামিয়ে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। মরদেহ রাস্তার পাশের ঢালে ফেলে রেখে যায়। রাত ৮ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে ১৪ সেপ্টেম্বর পুলিশ তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। দাফন শেষ করতে সময় লেগেছে। তাই মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান মামলা রেকর্ড হয়েছে জানিয়ে বলেন, ইতোমধ্যে আমরা এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছি। তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহারে আটক কারো নাম থাকলে তাকে এই মামলার আসামি হিসাবে সোন এ্যারেস্ট দেখানো হবে। এছাড়া আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








