আওয়ামী লীগ সরকারের পতন
কোটালীপাড়ায় হলো না ২শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে বদলে গেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার রাজনৈতিক ও সামাজিক চিত্র। যেখানে প্রতিদিনই রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ উপজেলার রাজনৈতিক নেতাকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের দিন কাঁটতো সেখানে এখন আর তাদের দেখা মিলছে না। অনুষ্ঠিত হচ্ছে না কোন প্রকার রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান।
আজ মঙ্গলবার এমনই অবস্থার দেখা মিললো উপজেলার ঘাঘর নদীর কালীগঞ্জ বাজার নামক স্থানে। এখানে প্রায় ২শত বছর ধরে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কারণে ২শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়নি বলে স্থানীয় জন সাধারণ জানিয়েছেন।
গত বছর বিশ্বকর্মা পূজার দিনে সেখানে শতাধিক বাচারি নৌকা এই বাইচে অংশগ্রহণ করেছিল সেখানে এ বছর মাত্র দুটি বাচারি নৌকা বাইচে অংশগ্রহণ করে।
এই নৌকা বাইচ দেখার জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও কোটালীপাড়া উপজেলার আশপাশের কয়েকটি জেলা, উপজেলা থেকে হাজার হাজার মানুষ এসেছিল। নৌকা বাইচ অনুষ্ঠিত না হওয়ায় তাদেরকে মনক্ষুন্ন হয়ে ফিরে যেতে দেখা যায়।
নৌকা বাইচ দেখতে আসা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের সুধির বাগচী (৬০) বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে এখানে বিশ্বকর্মা পূজার দিনে নৌকা বাইচ দেখতে আসি। এ বছরও নৌকা বাইচ দেখতে এসেছিলাম। কিন্তু বাইচ না হওয়ায় ফিরে যাচ্ছি। আমরা চাই ঐতিহ্যে লালিত ২শ’ বছরের এই নৌকা বাইচটি যেন এখানে অনুষ্ঠিত হয়।
কলাবাড়ি ইউনিয়নের কুমরিয়া গ্রামের বৃদ্ধা মালতি বিশ্বাস (৭৫) বলেন, সেই ছোটবেলা থেকে এখানে নৌকা বাইচ হইতে দেখছি। এবার বাইচ হইলো না। আমাগো হাসিনা নাই, তাই এবার কেউ নৌকা লইয়া এইহানে (এখানে) বাইচ দিতে আইসে নাই।
নাম প্রকাশ না করার শর্তে কলাবাড়ি গ্রামের একজন বাচারি নৌকার মালিক বলেন, এখানে নৌকা বাইচ মিলাতে কারো আয়োজন করতে হয়না। সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে বাচারি নৌকা নিয়ে বাইচে অংশগ্রহণ করে। এ বছর আমাগো নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নাই। আমরা তারে ভোট দিয়ে প্রধারমন্ত্রী বানাই। তাই মন ভাল নেই। অনন্দ নেই। নৌকা নিয়ে বাইচ দিতে আসি নাই। আমাগো নেত্রী দ্যাশে ফিরগা আইলে আবার আমরা এই নদীতে আনন্দের সাথে বাইচ দেবো।
কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস বলেন, প্রায় ২শত বছর ধরে এখানে নৌকা বাইচ হয়ে আসছে। এই বাইচের কোন আয়োজন করা হয় না। দেওয়া হয়না কোন পুরস্কার। তারপরও মানুষ শত শত বাচারি নৌকা নিয়ে বিগত বছরগুলোতে এখানে বাইচে অংশ নিয়েছে। এই বাইচ দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হতো। নৌকা বাইচকে কেন্দ্র করে এলাকায় মেলা বসতো। এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে থাকতো উৎসবের আমেজ। কিন্তু এবছর কেন এরা নৌকা নিয়ে বাইচ দিতে আসেনি তা আমার জানা নেই।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৬ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
-1.gif)








