E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরের কুমার নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৯:৫৯:৩৩
ফরিদপুরের কুমার নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ‌কুমার নদী থেকে ফাহিম তালুকদার (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ফাহিম তালুকদার গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ‌ সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার কোন খবর না পেয়ে শিশুটির মা খুশি বেগম ফরিদপুর কোতোয়ালি থানা একটি সাধারণ ডায়েরি করেন। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের মন্ডল বাড়ির পাশে কুমার নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। তার পিতার নাম ফরহাদ তালুকদার। তিনি দুবাই প্রবাসী বলে জানা গেছে। এছাড়া ফাহিমের বড় বোন পঞ্চম শ্রেণীতে ভাটি লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। ‌পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু বাক প্রতিবন্ধী ছিল বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test