গোপালগঞ্জে শহীদ রথিনের পরিবারের পাশে জেলা প্রশাসন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ।
তিনি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে রথিনের গ্রামের বাড়িতে যান। সেখানে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও কিছু সময় কাটান। তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। জেলা প্রশাসক রথিন বিশ্বাসের ভাই বিপ্লব বিশ্বাস ও ভাবি মাধবী বাড়ৈর হাতে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া তিনি রথিনের পরিবারকে সব ধরণের সরকারি সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শুয়াগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ উজ্জ্বল বৈদ্য বিবেক জানিয়েছেন, রথিন বিশ্বাস (২৭) ঢাকার পশ্চিম রাজারবাগে উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী পদে চাকরি করতেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামে। বাবা প্রয়াত দানিয়েল বিশ্বাস ও মা প্রয়াত শেফালী বিশ্বাস। বড় ভাই বিপ্লব বিশ্বাস ও একমাত্র বোন রুমা বিশ্বাস প্রতিবন্ধী। বড় ভাই বিয়ে করেছেন। এরা সবাই রথিনের আয়ের ওপর নির্ভরশীল ছিলেন। গত ৫ আগস্ট বিজয় মিছিলে গিয়ে সংসদভবন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাপাতালে তিনি ওই দিন রাতে মারা যান। পরের দিন ৬ আগস্ট গ্রামের বাড়িতে তার মরদেহ আনা হয়। পরে খ্রিস্টিয় বিধান অনুযায়ী রথিনের মরদেহ বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়।
প্যানেল চেয়ারম্যান আরো বলেন, জেলা প্রশাসক রথিনের পরিবারের সদস্যদের দুঃখ দুর্দশার কথা ধৈর্ষের সাথে শোনেন। তিনি সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া রথিনের প্রতিবন্ধী ভাই ও বোনের প্রতিবন্ধী ভাতা প্রদান এবং চিকিৎসার ব্যবস্থা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
(এমএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








