শহিদ বাবুর কবর জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত করেছেন সমন্বয়ক শাকিল মোল্যর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
গতকাল শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নর্দান ইউনিভারসিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাকিল মোল্যর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের দক্ষিণ গঙ্গারামপুর গ্রামে বাবু মোল্যার বাড়িতে আসেন।
পরে শহীদ রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পবিত্র ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
পরে প্রতিনিধি দলের সদস্যরা শহিদ বাবুর বাড়িতে যান। পরিবারের খোঁজ খবর নেন। প্রতিনিধি দলের সদস্যরা সেখানে কিছু সময় কাটান। শহিদ বাবু মোল্যা পরিবারের অভাব অনাটন ঘোচাতে ঢাকা যান। সেখানে তিনি অটোরিক্সা চালতেন।
গত ১৯ জুলাই অটো রিক্সা চালাতে গিয়ে ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে আন্দোলনের মাঝে পড়ে পুলিশের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান । পরদিন ২০ জুলাই শহিদ বাবুর মরদেহ গ্রামের বাড়ি দক্ষিণ গঙ্গারামপুর নিয়ে আসা হয়। জানাযা শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে ৩ শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছেন শহিদ বাবুর স্ত্রী শিল্পী বেগম (৩০) । বাবু মোল্যা দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মরহুম মোঃ ফারুক মোল্যার ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক শাকিল মোল্যা সাংবাদিকদের বলেন, আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের খাঁজ নেওয়া আমাদের দায়িত্ব। আমরা শহিদ পরিবারের খোঁজখবর নিচ্ছি। তাদের পরিবার যাতে ভালভাবে চলতে পারে সেজন্য সহযোগিতা করা হবে । সেই সাথে শহীদ ও আহতদের তালিকা তৈরীর কাজ চলছে। এটি দ্রুত সম্পন্ন করা হবে।
শহিদ বাবু মোল্যার স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার ৩ ছেলে-মেয়ে। এরমধ্যে মেয়ে রোজের বয়স (৮), ছোট মেয়ে আয়েশার বয়স (৩ মাস), ছেলে ইয়ামিনের বয়স (৬)। সংসারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন আমার স্বামী। তিনি মারা যাওয়ার পর গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে কোন রকমে সংসার চালাচ্ছি। ছেলে-মেয়েদের ভবিষ্যত চিন্তায় এখন দিশেহারা হয়ে পড়েছি। আশা করি সরকার আমার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তিনি এসময় স্বামী হত্যার বিচার চেয়েছেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশি-রোহিঙ্গাসহ নিহত ২
- সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন
- কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
-1.gif)








