গোপালগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ইজিবাইকে স্টার এক্সপ্রেসের যাত্রিবাহী বাসের ধাক্কায় রেজওয়ান সরদার (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ইজিবাইক চালক রিয়াজুল মোল্লা আহত হন।
মঙ্গলবার রাত পৌনে ৮ টায়র দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলা পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজওয়ান সরদার গোপালগঞ্জ সদর উপজেলা পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা পূর্বপাড়া গ্রামের মাসুম সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেজওয়ান একই উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে পোশাকের ব্যবসা করতেন ।
আহত ইজিবাইক চালক রিয়াজুল মোল্লাকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক একেএম হাসানুজ্জামান ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. আফতাব জিলানী সড়ক দুর্ঘটনায় রেজওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টার এক্সপ্রেস পরিবহনের যাত্রী প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, বিকেল ৫ টায় ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ার উদ্দেশ্য ছেড়ে আসা স্টার এক্সপ্রেসের একটি শীততাপ নিয়ন্ত্রীত বাস গোপালগঞ্জ সদর উপজেলা পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা মোড়ে পৌছালে একই দিক থেকে আসা একটি ইজিবাইকের পেছনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রি রেজওয়ান সরদার (২৪) ঘটনাস্থলে নিহত হয়। একটু সামনে গিয়ে বাসের চাকল বাসটি রেখে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে । এসময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পরে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয় ।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক একেএম হাসানুজ্জামান বলেন, নিহত রেজওয়ান সরদার দোকান বন্ধ করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে আসলে ইজিবাইক মহাসড়কের বাম পাশ থেকে ডানপাশের সংযোগ সড়কে দিকে যাচ্ছিলো। এসময় স্টার লাইনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটে। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এতে হতাহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানকে মৃত্যু ঘোষনা করে। আহত রিয়াজুল মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, রাত ৮ টার দিকে ওই দুর্ঘটনার শিকার দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই ১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত অপর জনের শারীরিক অবস্থা আশংকাজনক। তাই তাকে হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্র রাখা হয়েছে । এখন সে কোমায় আছে বলে জানান ওই চিকিৎসক।
(এমএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৪
- ধামরাইয়ে পৌষ সংক্রান্তি ও বুড়ির পূজা উপলক্ষে ৩ দিনের মেলা
- জারি গানে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করলো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ
- ইয়াহিয়া খান আগামীকাল করাচী থেকে লারকানায় পৌঁছবেন
- এ-তো দেয়াল ভাঙ্গার প্রতিবাদী গান
- সালথায় মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড
- ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা
- মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে’
- রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
- কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের বৈঠক
- পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
- কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ
- ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- চাটমোহরে শিয়ালের মাংস বিক্রি, কসাই পলাতক
- কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
- ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
- টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
- কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
- টাঙ্গাইলে ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- কার্যালয়ে ঢুকে ২ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন
- নড়াইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
১৬ জানুয়ারি ২০২৬
- সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৪
- ধামরাইয়ে পৌষ সংক্রান্তি ও বুড়ির পূজা উপলক্ষে ৩ দিনের মেলা
- জারি গানে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করলো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ
-1.gif)








