আসামী ধরতে সহযোগিতা করার অভিয়োগ এনে হামলা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামী ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অভিযোগ এনে বাগেরহাটের মোল্লাহাটের বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী এবং তাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে।
নিজ জেলা বাগেরহাটে নিরাপত্তাহীনতার কারণে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে মোল্লাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চৌধূরী মনিরুজ্জামান এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মোল্লাহাট উপজেলা বিএনপি-র যুগ্ম-আহবায়ক চৌধূরী মনিরুজ্জামান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার সাথে জড়িত সন্দেহে গত ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউ,পি সদস্য জানিক চৌধুরী এবং তার চাচাতো ভাই আল-আমিন চৌধূরীকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
তিনি আরো বলেন, তাদেরকে ধরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে এমন অভিযোগ এনে ২৩ সেপ্টেম্বর চুনখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দীন ইসলাম চৌধুরী ও বিএনপি সমর্থক এরশাদ চৌধুরী ও লিমন চৌধুরীর বাড়ি-ঘর ভাংচুর এবং পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করে গ্রেফতারকৃতদের স্বজনরা।এতে আহত ৪ জন সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরদিন ২৪ সেপ্টেম্বর মোল্লাহাট থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে আমাদের হুমকী ধামকী ও জীবন নাশের হুমকী দিয়ে যাচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
এ সংবাদ সম্মেলনে চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাতে ইসলামীর সভাপতি দ্বীন ইসলাম চৌধুরী, চুলখোলা ইউনিয়ন ছাত্রদল কর্মী লিমন চৌধুরী ও ইয়াসিন চৌধুরীসহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
(এমএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৯ নভেম্বর ২০২৬
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
-1.gif)








