চোরাই গরু উদ্ধারের ঘটনায় পুলিশের মামলা, ২ জন কারাগারে
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : চোরাই গরু নিয়ে চেংজানা, সাহিতপুর ও পেড়ী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়ী গ্রামের রইছুল ইসলামের বাড়ি থেকে একটি চোরাই গরু উদ্ধার করে।
গত রবিবার যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অনুমান ৭০ হাজার টাকা মূল্যের একটি বকনা গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযানের সময় পেড়ী গ্রামের হাদিস মিয়াকে আটক করা হলে তার দেওয়া তথ্য মোতাবেক রইছুলের বাড়ি থেকে গরু উদ্ধারের পর সাহিতপুর এলাকা থেকে সুমন নামের এক গরু ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।
আজ সোমবার সকালে পুলিশী প্রহরায় গ্রেফতারকৃত হাদিস মিয়া ও সুমনকে নেত্রকোনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চোরাই গরু নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন ধরে কেনাবেচার অভিযোগে কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আহম্মেদ বাদী হয়ে পেড়ী গ্রামের হাদিস মিয়া, রইছুল ইসলাম ও সাহিতপুর গ্রামের সুমন মিয়ার নাম এজাহারে উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনের বিরুদ্ধে সোমবার কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আহম্মেদ জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চোরাই গরু নিজ হেফাজতে রেখে কেনাবেচা করে অবৈধ অর্থ উপার্জন করে আসছিলেন। সাহিতপুর গ্রামের সুমন ও পেড়ী গ্রামের হাদিস ও রইছুল ইসলাম এই চোরাই গরু বেচাকেনার সাথে জড়িত। রোববার যৌথ বাহিনীর অভিযানে হাদিস মিয়া আটকের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেড়িয়ে আসে। পুলিশ জানায়, হাদিসের দেওয়া তথ্য মোতাবেক পেড়ী গ্রামের রইছুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি বকনা গরু উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যে সাহিতপুর এলাকা থেকে গরু ব্যবসায়ী সুমনকেও গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: ওমর কাইউম বলেন, এজাহার নামীয় হাদিস, সুমন ও রইছুল চোরাই গরু নিজ হেফাজতে রেখে কেনাবেচার করতেন। এ অভিযোগেই তাদেরকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, চোরাই গরু চক্রের সাথে আরও কে কে জড়িত আছে সেজন্য তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করা হবে।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








