গোপালগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী মনতোষ মধু কে (২৪) গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার গোপালগেঞ্জ জেলার কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
গত ১০ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর গ্রামে র্যাব -৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনোতোষ মধু কোটালীপাড়া উপজেলার লখিরপাড় গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে।
আজ শনিবার দুপুরে র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মনোতোষের বিরুদ্ধে আগেও এধরনের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত শুক্রবার (৪ অক্টোবর) রাত ৯ টার দিকে ওই ছাত্রীর বাবা বাড়ির পাশের দোকানে যান। বাবা বাইরে থাকায় ছাত্রী দরজা বন্ধ না করেই বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। রাত্র সাড়ে ১০ টার দিকে মনতোষ মধু ওই ঘরে প্রবেশ করে লাইট বন্ধ করে জোরপূর্বক ছাত্রীর জামাকাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে । তখন চিৎকার করলে আসামি তার নাক-মুখ হাত দিয়ে আটকে ধরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আঘাতে সে অজ্ঞান হয়ে গেলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছাত্রীর বাবা বাড়িতে এসে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে শরীরে পানি দিলে তার জ্ঞান ফিরে। পরবর্তীতে সে বেশি অসুস্থ হয়ে পড়ে।
গত রবিবার (৬ অক্টোবর) চিকিৎসার জন্য তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
গত (৮ অক্টোবর) ছাত্রীর বাবা বাদী হয়ে মনোতোষ মধুকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ওই ছাত্রীর মা দেড় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
(এমএস/এএস/অক্টোবর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ নভেম্বর ২০২৬
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








