নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের সুশান্ত সরকার (৩০) হত্যাকাণ্ডের পৌনে দুইমাস পর অবশেষে তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাছিরাবাদ গ্রামের আওলাদ হোসেনের ছেলে কবির হোসেন(২২) ও জাকির হোসেনের ছেলে সুজন মিয়া (২৪) এবং পাশ্ববর্তী শ্রীঘর গ্রামের কবির হোসেসের ছেলে জুনায়েদ মিয়া (২৩)।
পুলিশ গত দুদিনে পৃথক তিনটি অভিযান চালিয়ে এলাকার মানিকনগর, নারায়নপুর ও শ্যামগ্রাম থেকে এদেরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদেরকে আজ শনিবার (১২ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে সুশান্ত খুনের সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত ছিল এ মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আই,ও) স্থানীয় সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাছির উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে দুপুরে বলেন,'মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে সুশান্ত হত্যা মামলায় এ তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। আজ এরা আদালতে ১৬৪ ধারায় খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।'
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাতে বাড়ি থেকে সুশান্তকে তার কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যাওযার পরদিন ১৯ আগস্ট সকালে নাছিরাবাদ গ্রামের পাশে মেঘনা নদীর পাড়ে সুশান্ত সরকারের (৩০) রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা রূপালী সরকার বাদী হয়ে স্থানীয় এক সাংবাদিক ও প্রভাবশালী একজন আওয়ামীলীগ নেতা সহ ৬ জনের নাম উল্লেখ করে নবীনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। তবে পুলিশ এজাহারভুক্ত কাউকেই এ ঘটনার পর এখনও গ্রেপ্তার করতে পারেনি।
(জিডিএন/এএস/অক্টোবর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








