রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই বীর মুক্তিযোদ্ধা ফারুকের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের দাফন রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকেল ৫ টায় শহরের বেবীস্যান্ড কেন্দ্রীয় গোরস্থান মসজিদে জানাযা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নিলেও নিজ দলের কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
এর আগে বিকেল সাড়ে তিনটায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকে কোন প্রকার রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই সাধারণ দাফনের দাবিতে জেলা প্রশাসকের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় আইনশৃংখলা পরিস্থতির স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিক ফজলুর রহমান খান ফারুক শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টা ৪০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ফজলুর রহমান খান ফারুক দীর্ঘদিন যাবত শারীরিক নানা সমস্যা ভুগছিলেন। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলুর রহমান খান ফারুক সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৬০ সালে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৬২ সালে টাঙ্গাইল মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৬৫ সালে তৎকালীন পূর্বপাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৭০ সালের গণ পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে টাঙ্গাইল-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে বাকশাল গঠিত হলে টাঙ্গাইল জেলা বাকশাল এর যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন।
১৯৮৪ সাল থেকে ২০১৫ সালের ১৭ আক্টাবর পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
(এসএম/এসপি/অক্টোবর ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ভারতীয় সেনাবাহিনী আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে
- ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
- খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী
- নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
- ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
- কাপাসিয়ায় জামায়েতের সমাবেশ নিয়ে, আয়োজক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়
- মাদক ব্যবসায়ীকে আটকের জেরে দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা
- শৈলকুপায় পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট, ফলন বিপর্যয়ের শঙ্কা
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
- নড়াইলে চাকুরচ্যুত প্রধান শিক্ষকের নামে মামলা
- মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
- সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ৮জন আটক
- সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন
- গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা পেল বিনামূল্যে আলু বীজ
- নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম
- সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- দিনাজপুরে বাস চাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত, আহত ৬
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি
- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যু
- গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








