যাত্রীবেশে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই, পরিবারের শোকের মাতম
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : যাত্রী বেশে চালক গোলাম রব্বানীকে খুন করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর ফলে অটোরিকশা, সিএনজি ও মোটরবাইক চালকদের মধ্যে আতংক উৎকন্ঠা দেখা দিয়েছে। এ ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর সোমবার রাত অনুমান ৯ টার দিকে কেন্দুয়া আঠারোবাড়ী সড়কের ফেনারগাতি এলাকায় বড় কালিয়ান নামক স্থানে।
জানা যায়, ইশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের গাবর কালিয়ান গ্রামের মৃত হাফিজ উদ্দিন ভূঞার ছেলে ৩ সন্তানের জনক গোলাম রব্বানী জীবিকার তাগিদে কেন্দুয়া আঠারোবাড়ী সড়কে অটোরিক্সা চালাতেন। সোমবার রাত অনুমান ৮ টার দিকে তিনি আঠারোবাড়ী রায়বাজার থেকে ৪ জন যাত্রী উঠিয়ে ফেনারগাতি এলাকায় যাচ্ছিলেন। কিন্তু ফেনারগাতি যাবার আগেই যাত্রীবেশী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গোলাম রব্বানীকে খুন করে অটোরিক্সা নিয়ে চলে যায়।
কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল বড়কালিয়ান গ্রামের জনৈক রতন মিয়ার গাছের বাগান থেকে গোলাম রব্বানীর লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে গোলাম রব্বানীর লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করে।
গোলাম রব্বানির ভাগ্নে কবির হোসেন জানান, প্রতিদিনের মতো তার মামা অটোরিক্সা চালিয়ে কেন্দুয়া আঠারোবাড়ী সড়ক পথে ফেনারগাতি এলাকায় যাচ্ছিলেন। রাত ৮ দিকে রায়বাজার থেকে ৪ জন যাত্রী উঠিয়ে ফেনারগাতি যাবার সময় তার মামাতো ভাইকে কয়টি টাকা দিয়ে যায় তার মামা।
কবির বলেন, আমার মামাতো ভাই যাত্রীদের নাম জানেনা, তবে তাদেরকে দেখলেই চিনতে পারবে। গোলাম রব্বানীর স্ত্রী নার্গিস আক্তার স্বামী হারিয়ে আহাজারি করে বলতে থাকেন, আমার সব শেষ অইয়্যা গেছে। আমার স্বামীই অটোরিক্সা চালাইয়া টাকা রোজগার করতেন। তিনিই সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। প্রতিদিন রোজগার করলে আমাদের খাওন মিলতো। কিন্তু আমার স্বামীকে যাত্রীরা খুন করে অটোরিকশাটি নিয়ে যায়। আমি আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করছি যাত্রীবেশে দুর্বৃত্তরা চালক গোলাম রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তকরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে। তবে আসামী শনাক্ত ও গ্রেফতারের চেষ্ঠা চলছে।
(এসবি/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০৮ নভেম্বর ২০২৬
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
-1.gif)








