বিভিন্ন উপায়ে দিনরাত চলছে ইলিশ শিকার
নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৪৫ জেলে
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : মা ইলিশ রক্ষায় নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলায় সব ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকার করছে বহু জেলে। পদ্মা-মেঘনা পাড়ে অস্থায়ী হাট বসিয়ে এসব মাছ বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছেন ইলিশ কিনতে। এখন অভিযানের শেষ পর্যায়। আর মাত্র দুটি দিন। জেলেরা কৌশল পাল্টে রাত ১২টার পর থেকে সারারাত ভোর পর্যন্ত মাছ ধরছে। এবার স্থানীয় প্রশাসনের কঠোর অভিযানের মধ্যেও ইলিশ শিকারে মেতে রয়েছে এক শ্রেণির জেলে। আটক হওয়ার ভয়ও তাদের মধ্যে কাজ করছে না। চলমান নিষেধাজ্ঞার গত ১৮ দিনে চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ২৪২ জন জেলে আটক হয়ে কারাগারে গেছে। অনেকে জাল নৌকা খুইয়েছেন।
ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের। মা ইলিশ রক্ষা করতে বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় নদীর পাড়েই বিক্রি হচ্ছে ইলিশ। নিষেধাজ্ঞার কথা যেন কোনোভাবেই জেলেদের কানে যাচ্ছে না। দিনরাত চলছে ইলিশ শিকার। সেই সাথে বসছে বাজার। এসব ইলিশ কিনতে পদ্মা-মেঘনা পাড়ের দুর্গম চরাঞ্চলে ছুটে আসছেন বিভিন্ন এলাকার ইলিশ হকার। অনেকটা হুমড়ি খেয়ে পড়ছেন নিষিদ্ধ মৌসুমে গড়ে ওঠা অস্থায়ী ইলিশের হাটে। তবে প্রশাসন একদিকে নদীতে অভিযান চালাচ্ছে অন্যদিকে নদীর পাড়ে পাড়ে নৌকা ভিড়িয়ে মাছ বিক্রি হচ্ছে বলে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
হাইমচর উপজেলার চরভৈরবী থেকে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম। মা ইলিশ রক্ষায় এই সীমানায় মাছ ধরায় চলছে সরকারি নিষেধাজ্ঞা।
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে নৌ পুলিশের অভিযান চলছে মেঘনা নদীতে। পাশাপাশি কোস্টগার্ড ও মৎস্য বিভাগও তৎপর। প্রশাসনের একাধিক টহল টিম দিনরাত চব্বিশ ঘণ্টাই নদীতে ডিউটি করছে।
প্রশাসনের কঠোর এই অভিযানে ফাঁকে ফাঁকে অনেকটা আড়ালে আবডালে থেকে চুরি-চামারি করে নদীতে ইলিশ শিকার হচ্ছে। চলতি অভিযানের ১৮তম দিন অতিবাহিত হয়েছে।
আজ বৃহস্পতিবার এ পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশ গ্রেপ্তার করেছে ২৪৫ জন জেলেকে। সাথে জব্দ করা হয়েছে ৮৫টি জেলে নৌকা, ৪৬ লাখ ৮১ হাজার ৬শ’ ১৫ মিটার জাল ও ১৬শ’ ৪ কেজি ইলিশ মাছ। চাঁদপুর নৌ পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত জেলেদের মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে ১১৪ জন জেলেকে। ১৭ জন জেলেকে দেয়া হয়েছে নগদ অর্থদণ্ড। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ৭৩ হাজার টাকা। বাকি ১১১ জন জেলেকে মৎস্য আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে। চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে নদী জেলে মুক্ত রাখতে নৌ পুলিশের থানা ও ফাঁড়ির ৬টি ইউনিট কাজ করছে।
৯ লাখ ৮০০ মিটার জাল, ১০৮ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। ৩টি নৌকাসহ আটক করা হয় ৮ জনকে। ২টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে সাজা ও ০১ জনকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার জিম্মায় প্রদান করেন।
পর্যবেক্ষক মহলের মতে, নিষেধাজ্ঞার আরো যে দুটি দিন রয়েছে, তাতে প্রশাসনের কঠোর নজরদারি রাখা দরকার। আগামী ৩ নভেম্বর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হবে।
(ইউএইচ/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ সেপ্টেম্বর ২০২৬
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
-1.gif)








