খাদ্য কর্মকর্তা বলেন অভিযোগ একটি ঠিক, আরেকটি বেঠিক
খাদ্য বান্ধব কর্মসূচির দুই ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কেন্দুয়া উপজেলার নওপাড়া ও গন্ডা ইউনিয়নের দুই ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের কাউরাট গনিতাশ্রম গ্রামের তোফায়েল খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আমির হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২৯ অক্টোবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি দাবি করেন ডিলার আমির হোসেনের ব্যাংক ও ঘর ভাড়ার কাগজপত্রে অনিয়ম রয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য বান্ধব কর্মসূচির সভাপতি ইমদাদুল হক তালুকদার ডিলার আমির হোসেনকে অভিযোগ তদন্তকালীন সময়ে তার নামে খাদ্য শস্য প্রদানের ডিও না দিতে নির্দেশ দেন। কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ঐ ডিলারের নামে খাদ্য গুদাম থেকে খাদ্য শস্য উত্তোলন করে বিতরণের জন্য ডিও প্রদান করা হয়। পরে তোফায়েল ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আরেকটি লিখিত অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিলারের নামে খাদ্য শস্য বিতরণের ডিও না দিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সাথে অভিযোগটি খাদ্য কমিটির মাধ্যমে সুষ্ঠভাবে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহম্মেদ জানান, কমিটির মাধ্যমে তদন্ত করে ডিলার আমির হোসেনের ব্যাংকের ও ঘর ভাড়ার কাগজপত্র সঠিক পাওয়া গেছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেনি।
তিনি বলেন, অভিযোগকারী তোফায়েলকে মোবাইল ফোনে তদন্তকালে থাকার জন্য জানানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। তাছাড়া উপজেলা খাদ্য কমিটি সদস্যরা ডিলার আমির হোসেনের নামে খাদ্য শস্য বরাদ্দ দিতে সুপারিশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় অংশ নেওয়ায় আজ বৃহস্পতিবার ডিও দেওয়া সম্ভব হয়নি। আগামী রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ ক্রমে ডিলারকে ডিও দেওয়া হবে।
অভিযোগকারী তোফায়েল বলেন, লিখিত অভিযোগ দেওয়ায় খাদ্য কর্মকর্তা তার সাথে র্দুব্যবহার করেছেন। তাছাড়া তাকে স্বাক্ষ্য প্রদানের জন্য কোন লিখিত ভাবে নোটিশ দেওয়া হয়নি। অপরদিকে গন্ডা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির নিয়োজিত ডিলার লিটন মিয়ার অনিয়ম ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেন গন্ডা গ্রামের প্রতিদন্ধি ডিলার প্রার্থী রওশন মিয়া।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, অভিযোগটির তদন্ত চলছে। তবে লিটন মিয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহম্মেদ বলেন প্রাথমিক যাচাইকালে ধরা পড়েছে ডিলার লিটন মিয়া ঘরের মালিকের স্বাক্ষর জালিয়াতি করে কাগজপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, তার অনিয়ম ও স্বাক্ষর জালিয়াতির কারণে খাদ্য কমিটির সভায় তার ডিলারশীপ বাতিল করা হবে। এদিকে অভিযুক্ত ডিলার লিটন মিয়ার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
(এসবি/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৬ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
-1.gif)








