ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা চালু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ট্রমা এবং আর্থোস্কপি বিশেষজ্ঞ সার্জন ডা. মুহাম্মদ এ হাসান এই উদ্যোগ নিয়েছেন।
হাঁটু প্রতিস্থাপন চালু হাওয়ায় ফরিদপুরের চিকিৎসাসেবা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন শুরু হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী অপারেশন করে লিগামেন্ট প্রতিস্থাপন করা হয়। সৌদি আরবে গিয়ে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় গোপালগঞ্জের রুবেল হোসেনের। পরে তিনি ব্যয়বহুল এই চিকিৎসা সৌদি আরবে না করতে পেরে দেশে ফিরে আসেন।
এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসে পরিচয় হয় ডা. মুহাম্মদ এ হাসানের সঙ্গে। তিনি রুবেলের অপারেশন করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে হাসপাতালের অর্থোপেডিক ট্রমা এবং আর্থোস্কপি বিশেষজ্ঞ সার্জন ডা. মুহাম্মদ এ হাসান জানান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়া রোগীর কাঁটা ছেড়া না করে অর্থোসকপি মেশিনের মাধ্যমে অপারেশনের কার্যক্রম উদ্বোধন করা হলো। এর আগে সরকারিভাবে অত্র অঞ্চলে এই ধরনের অপারেশন হতো না। এসব রোগিদের ঢাকায় গিয়ে চিকিৎসা সেবা নিতে হতো। আশা করা যায় এই ব্যবস্থা চালু থাকলে বৃহত্তর ফরিদপুর সহ আশেপাশের অনেক জেলার ভুক্তভোগী রোগীরা ফরিদপুরেই এই চিকিৎসা সেবা নিতে পারবেন। তিনি বলেন, এখন থেকে নিয়মিতভাবে হাঁটুর ব্যয়বহুল লিগামেন্ট ছিড়ে যাওয়া রোগীর অপারেশন মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে। তিনি বলেন, দেশের কয়েকটি জায়গায় এই অপারেশন করা হয় ফরিদপুর তার সাথে আরেকটি নাম এখন থেকে যুক্ত হলো। আশা করা যায় ভুক্তভোগী রোগীরা বিনামূল্যে এখন থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত ভাবে এই চিকিৎসা সেবা পাবেন। তিনি আরো বলেন, এর জন্য যে আর্থোস্কপি মেশিনটি লাগে এই মেশিনটি আমি নিজে কিনে এনেছি। সেটি দিয়েই এই অপারেশন সম্পূর্ণ করলাম।
এদিকে রুবেলের পিতা ইকরাম মোল্লা জানান, আমি আল্লাহর কাছে দোয়া করছি ডাক্তার হাসান সাহেবের জন্য। তার কারণেই আজকে এত বড় একটি অপারেশনের কাজ সম্পন্ন হল। এই অপারেশনের মাধ্যমে আমার ছেলের যে পঙ্গুত্ব ছিল সেটি আর থাকবে না এটি ভাবতেই আমার ভালো লাগছে।
রুবেলের বোন আঁখি আক্তার জানান, আমরা চার ভাই, এক বোন। ভাইদের মধ্যে রুবেল ছিল সবার ছোট। আদরের এই ভাইয়ের পঙ্গুত্ব নিয়ে খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। হয়তো কোনদিনই আমার ভাই ঠিক মতো হাঁটতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহেরবানী হাসান স্যারের কারণে আজকে আমার ভাইয়ের অপারেশন সম্পন্ন হলো। আশা করছি সামনের দিনে আমার ভাই ঠিক মতো হাঁটতে পারবে।
এদিকে ফরিদপুরের এই ধরনের চিকিৎসা প্রথম শুরু করায় ড. মুহাম্মদ এ হাসানকে ধন্যবাদ জানিয়েছেন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুহাম্মদ আব্দুল গনি আহসান, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. সৈয়দ অসিফ উল আলম, ডা. মো. শাহীন জোয়ারদার সহ অন্যান্য ডাক্তারগণ।
উল্লেখ্য, অর্থোপেডিক সার্জারিতে হাঁটুসহ বিভিন্ন জয়েন্টের জন্য বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি হচ্ছে আর্থোস্কপি ও আর্থোপ্লাস্টি। ফরিদপুর সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরকারি-
বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই বিশেষায়িত এ চিকিৎসা খুব একটা নেই। এর আগে ফরিদপুরে ছিলো না কোনো বিশেষজ্ঞ ডাক্তার। ছিড়ে যাওয়া হাঁটুর লিগামেন্ট জোড়া লাগানো অপারেশন চিকিৎসা অত্যান্ত ব্যয়বহুল। বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল। ফলে অধিকাংশ মানুষ সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ববরণ করতে হতো। আশা করা হচ্ছে এই অঞ্চলের মানুষ এখন থেকে এই অপারেশনের মাধ্যমে উপকৃত হবেন।
(আরআর/এএস/নভেম্বর ১, ২০২৪)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








