‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনটি প্রায় দুই বছর ধরে ‘অচল’ অবস্থায় পড়ে আছে। শুক্রবার (১ নভেম্বর) সরজমিনে দেখা যায়, স্টেশন মাস্টারের রুমে তালা ঝুলছে। জানালায় লাগানো সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘নোটিশ। আমিরগঞ্জ স্টেশন বন্ধ’।
স্থানীয়রা জানান, স্টেশন মাস্টার না থাকায় লুপ লাইনের সিগন্যাল মোটর চুরি হয়ে গেছে। দীর্ঘদিন স্টেশনটি ব্যবহার না হওয়ায় প্ল্যাটফর্মের দুই পাশের রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে ময়লার বস্তা। এতে নষ্ট হচ্ছে রেলওয়ের জিনিসপত্র। অথচ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে আমিরগঞ্জ স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এ স্টেশন থেকে প্রতিদিন ৭টি ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
মাসুদ নামে এক ব্যবসায়ী বলেন, স্টেশন মাস্টার না থাকায় প্ল্যাটফর্ম সংলগ্ন লাইনে কোনো ট্রেন থামায় না। শুধু মাঝখানের লাইনে ট্রেন এক মিনিটর যাত্রাবিরতি দেয়। ফলে এখান থেকে কোনো মালামাল উঠানামা করা যায় না। এতে ভোগান্তি ও খরচ বেড়েছ।
আরিফ নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই স্টেশন থেকে যাতায়াত করেন। কিন্তু প্ল্যাটফর্ম সংলগ্ন লাইনে ট্রেন না থামানোর কারণে প্রায়ই নারী শিক্ষার্থীরা উঠতে পারেন না।
স্টেশনের কয়েকজন যাত্রী বলেন, স্টেশন মাস্টার না থাকায় ট্রেনের অবস্থান জানা যাচ্ছে না। অনুমান নির্ভর স্টেশনে এসে অনেকে ট্রেন পেলেও মাঝখানের লাইনে থামানোর কারণে অসুস্থ, বৃদ্ধ, শিশুরা উঠতে পারেন না। ট্রেনে উঠতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন।
এ বিষয়ে নরসিংদী রেলস্টেশন মাস্টার মো. মুছা বলেন, শুধু নরসিংদীর আমিরগঞ্জ নয়, স্টেশন মাস্টারের অভাবে রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রায় ৪০টি স্টেশন বন্ধ রয়েছে। শিগগিরই স্টেশন মাস্টার নিয়োগ করে বন্ধ স্টেশনগুলো চালু করা হবে।
(ওএস/এএস/নভেম্বর ১, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








