নিষেধাজ্ঞা শেষে পদ্মায় জেলের জালে ধরা পড়ছে মা ইলিশ ও জাটকা
একে আজাদ, রাজবাড়ী : টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পুরোদমে ইলিশ শিকারে নেমেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলেরা। তারা বলছেন, পদ্মা নদীতে এখন ডিমভর্তি মা ইলিশ ও জাটকা ধরা পড়ছে। তবে গত বছরের তুলনায় এবার ইলিশ পাওয়া যাচ্ছে কম।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাজবাড়ীসহ দেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার।
আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া মাছ বাজারে দেখা যায়, ইলিশের বেচাকেনা চলছে। ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। প্রতিদিন এক বেলায় ৯ থেকে ১০ লাখ টাকার ইলিশ বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ ইলিশের পেটভর্তি ডিম এবং জাটকা আছে। এ ছাড়া গত বছরের তুলনায় ইলিশ কম ধরা পড়ছে বলে মনে করছেন তাঁরা। রাতভর শিকার শেষে ভোরেই ঝুড়িভর্তি ইলিশ নিয়ে মহাজনের আড়তে ঢেলে দিচ্ছিলেন জেলেরা। দাম কিছুটা কম হওয়ায় বিভিন্ন এলাকা থেকে অনেকে পছন্দমতো পদ্মার ইলিশ কিনছেন।
রাজবাড়ীর রাজাপুর থেকে প্রাইভেট কার নিয়ে ইলিশ কিনতে এসেছেন সেলিম প্রামাণিক। তিনি বলেন, ‘বাড়িতে আত্মীয় এসেছেন। তাঁরা পদ্মার ইলিশ খেতে চেয়েছেন। গতকাল খবর পেলাম, ঘাটে অনেক ইলিশ পাওয়া যাচ্ছে। তাই নিজেদের জন্য আর কিছু মেহমানদের জন্য ইলিশ কিনছি। তবে বেশির ভাগ ইলিশের পেটে ডিম আছে।’
ফরিদপুর থেকে আসা রফিকুল ইসলাম বলেন, ‘চাকরির সুবাদে মাগুরায় থাকতে হয়। দুই দিনের ছুটিতে বাড়ি এসেছি। স্ত্রীর কথামতো দুজনে সকালেই মোটরসাইকেল নিয়ে ঘাটে এসেছি পদ্মার ইলিশ কিনতে। দাম তুলনামূলক কম। ছোট জাটকা ও মাঝারি আকারের ইলিশ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে কিনেছি।’
সালাম খাঁ নামের এক জেলে আক্ষেপ নিয়ে বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে নামেননি। অনেকে তখন চুরি করে ইলিশ ধরতেন। এখন কোনো ঝামেলা ছাড়াই মাছ ধরা যাচ্ছে। দুই দিনে দুই মণের মতো ইলিশ পেয়েছেন। গত বছরের চেয়ে এ বছর কিছু কম বলে মনে হচ্ছে। সারা বছর আড়তদারের কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়। তাই মাছ পাওয়া মাত্র সব মহাজনের আড়তে দিতে হচ্ছে।
ব্যবসায়ী চান্দু মোল্লার মতে, ১৩ অক্টোবর ইলিশ শিকারে নিষেধাজ্ঞা না দিয়ে এক সপ্তাহ বা ১০ দিন আগে থেকে নিষেধাজ্ঞা দিলে ভালো হতো। নিষেধাজ্ঞার আগে জেলেরা অনেক ইলিশ শিকার করেছেন। আর তখনো ইলিশের পেটভর্তি ডিম ছিল। এখন বেশির ভাগ জাটকা ধরা পড়ছে।
মঙ্গলবার সকালে ৩০ মণের মতো ইলিশ বিক্রি করেছেন রেজাউল ইসলাম। তিনি বলেন, গত দুই দিনে বেশ ভালো ইলিশ ধরা পড়ছে। প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ মণ ইলিশ এই বাজারে বিক্রি হচ্ছে। বাজারে ১১ জন বড় আড়তদার রয়েছেন।
রেজাউল করিম আরও বলেন, ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা, এর চেয়ে ছোট জাটকা ৩০০ থেকে ৪০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ইলিশ বিক্রি হচ্ছে।
দৌলতদিয়া মাছবাজার আড়তদার সমিতির সভাপতি মোহন মণ্ডল জানান, সকালে তিনি ৯ লাখ টাকার মতো মাছ বিক্রি করেছেন। আর হয়তো আর দু-তিন দিন এমন অবস্থা থাকতে পারে।
ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বর্তমানে প্রায় ৫০ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে। এখন ডিমওয়ালা ইলিশ ও জাটকা ধরা পড়ছে। কয়েক দিন পর এ বিষয়ে অভিযান শুরু করা হবে।
(একে/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








